ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ মার্চ ২০২৬, ১২: ২২
শুক্রবার দুপুর বারোটার দিকে রাজধানীতে বৃষ্টি। ছবি: রাজনীতি ডটকম

আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ, বৃষ্টি ও মেঘের গর্জন। রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। ফলে ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে— এ নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার ঈদের দিনেও ঢাকা বিভাগসহ দেশের পাঁচ বিভাগের কিছু স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা, অর্থাৎ পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।

যদিও পূর্বাভাসে সন্ধ্যার কথা উল্লেখ করা হয়েছে, বাস্তবে শুক্রবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।

আবহাওয়াবিদরা জানান, কালবৈশাখীর এ সময় স্থানীয়ভাবে দ্রুত মেঘ সৃষ্টি হয়ে আকস্মিক বৃষ্টি নামতে পারে। এ ধরনের স্থানিক ও স্বল্পস্থায়ী মেঘের পূর্বাভাস অনেক সময় আগে থেকে নির্দিষ্টভাবে দেওয়া সম্ভব হয় না।

ঈদের দিন (শনিবার)

ঈদের দিন ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট ও ঢাকা বিভাগের কিছু স্থানে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। এ ছাড়া মধ্যাঞ্চলের ঢাকা ও উত্তর–পূর্বাঞ্চলের সিলেটের কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে। তবে দীর্ঘ সময় ধরে বৃষ্টির সম্ভাবনা কম এবং বিস্তৃত এলাকা জুড়ে বৃষ্টিপাত নাও হতে পারে।

২২ মার্চ (রবিবার)

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

২৩ মার্চ (সোমবার)

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এদিনও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদদের মতে, প্রাক্‌–মৌসুমি বৃষ্টিপাত বা কালবৈশাখীর বৈশিষ্ট্য হলো হঠাৎ বজ্রমেঘের সৃষ্টি, আকাশ কালো হয়ে যাওয়া এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে স্বল্পস্থায়ী বৃষ্টিপাত। এ ধরনের ঝড়ো হাওয়া যেমন আকস্মিকভাবে শুরু হয়, তেমনি দ্রুতই থেমে যায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

১৪ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১৬ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

১৭ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১৮ ঘণ্টা আগে