ইসরায়েল-যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে: নেতানিয়াহু

ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধ করা কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করার অবস্থায় নেই বলেও দাবি করেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জিতছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।’ তিনি আরও জানান, এই অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকি নির্মূল করা, যাতে সেগুলো ভূগর্ভে স্থানান্তরের আগেই ধ্বংস করা যায়।

নেতানিয়াহু বলেন, এ অভিযানের আরেকটি উদ্দেশ্য হলো এমন পরিবেশ তৈরি করা, যাতে ইরানের জনগণ নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, তাদের দুজনের ‘চিন্তাভাবনা অভিন্ন’।

ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এ সংঘাতে টেনে এনেছে— এমন অভিযোগকে ‘ভুয়া খবর’ হিসেবে নাকচ করেন তিনি। বলেন, ‘কেউ কি সত্যিই মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারেন, তার কী করা উচিত? এটা ভাবাই যায় না।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের 'আচরণ সংশোধন'সহ কঠোর শর্ত ইরানের

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির

১ দিন আগে

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

১ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

১ দিন আগে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১ দিন আগে