ইসরায়েলের ‘চ্যানেল ১২’-এর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মেতুলা শহর লক্ষ্য করে প্রায় ১০টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে কিছু রকেট আকাশে ধ্বংস করা হয়েছে।
ইরানের নেতাদের ‘নওরোজ’ বা ফারসি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ‘একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে রাশিয়া ইরানের পাশে আছে।’ রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রকাশক ও উদ্যোক্তা প্রকৌশলী মেহেদী হাসান অমিকন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং বাংলাপ্রকাশ ও লেকচার পাবলিকেশন্স পিএলসির প্রকাশক। বাংলাদেশের প্রকাশনা শিল্প ও অমর একুশে বইমেলা নিয়ে রাজনীতি ডটকমের মুখোমুখি হয়েছেন জ্ঞান-অর্থনীতির স্বপ্নদ্রষ্টা মেহেদী হাসান। সাক্ষাৎকার নিয়েছেন শাহরিয়ার শরিফ।
ইরান ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে দুটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে সেগুলো লক্ষ্যভেদ করতে পারেনি বলে একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
গত ১৩ মার্চ গোপন সূত্রের খবরের ভিত্তিতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে এসটিএফ। এরপর তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছিলেন আদালত। এই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আজ তাকে আদালতে তোলা হয়।
তিনি বলেন, 'এটা কারো ব্যক্তিগত কৃতিত্ব না। আল্লাহর মেহেরবানি, সরকারের চেষ্টা ও সাধারণ মানুষের শৃঙ্খলার কারণে এটি সম্ভব হয়েছে। কেউ আতঙ্কিত হননি। এই শৃঙ্খলাবোধ স্থিতিশীলতার নিয়ামক, প্রাথমিক শর্ত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২ জন আহত হন। এর জের ধরে আজ ঈদের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।
যুদ্ধের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ধর্মীয় অনুশাসন পালনে পিছিয়ে থাকেননি ইরানের মানুষ। পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ করে শনিবার (২১ মার্চ) দেশজুড়ে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মুসল্লি খোলা মাঠে ঈদের জামাতে অংশ নিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনার বিষয়ে অবগত দুই ব্যক্তি জানান, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ ট্রাম্প প্রশাসনের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কাছে এই প্রস্তাব দেন।
আজ শনিবার (২১ মার্চ) নাতানজ পরমাণু কেন্দ্রে এ হামলা চালানো হয়। তবে এতে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।