ডেস্ক, রাজনীতি ডটকম

যুদ্ধের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ধর্মীয় অনুশাসন পালনে পিছিয়ে থাকেননি ইরানের মানুষ। পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ করে শনিবার (২১ মার্চ) দেশজুড়ে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মুসল্লি খোলা মাঠে ঈদের জামাতে অংশ নিয়েছেন।
সরকারি টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, ভোর থেকেই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে মানুষের ঢল নামে। বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে মসজিদের ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় অনেকেই বাইরে উন্মুক্ত স্থানে নামাজ আদায় করেন।
শুধু রাজধানী নয়, আরাক, জাহেদান ও আবাদানসহ অন্যান্য শহরেও খোলা জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ধর্মীয় চেতনার দৃঢ়তাই তুলে ধরে।
এদিকে, ঈদের দিনেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দেশটির গোয়েন্দা মন্ত্রী এবং বিপ্লবী গার্ডের এক মুখপাত্রের জানাজা অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষ সেখানে অংশ নিয়ে শোক প্রকাশ করেন।
তবে পবিত্র ঈদুল ফিতরের এই আবহের মধ্যেই ভয়াবহ হামলার শিকার হয়েছে ইরানের রাজধানী তেহরান। শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় ভোরে ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালায়। এতে রাজধানীর একাধিক এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এর আগে শুক্রবার (২০ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। শুক্রবার (২০ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই।
সূত্র: গালফ নিউজ

লেবানন সীমান্ত ও ইসরায়েলের উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ওপর এক দিনে রেকর্ড ৫৫টি হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর ইতিহাসে এক দিনে এটিই সর্বোচ্চসংখ্যক হামলার ঘটনা।
৪ ঘণ্টা আগে
রয়টার্স জানিয়েছে, বর্তমানে সমুদ্রের বিভিন্ন প্রান্তে জাহাজে প্রায় ১৭০ মিলিয়ন বা ১৭ কোটি ব্যারেল ইরানি তেল মজুত রয়েছে। তবে পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি আসপেক্টস গত ১৯ মার্চ এই মজুতের পরিমাণ ১৩ থেকে ১৪ কোটি ব্যারেল বলে প্রাক্কলন করেছিল।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া-ভিত্তিক যুদ্ধ জাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় আড়াই হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হবেন।
৮ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের এই ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা ইরানের ঘোষিত সামরিক সক্ষমতা ছাড়িয়ে গেছে। যদিও একটি ক্ষেপণাস্ত্র যান্ত্রিক ত্রুটিতে পড়ে এবং অন্যটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় বাধাগ্রস্ত হয়, তবে এই পদক্ষেপ ওয়াশিংটন ও লন্ডনের জন্য এক বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি কর
৯ ঘণ্টা আগে