খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। আতঙ্ক সৃষ্টি করতে আন্দোলনকারীরা তস্তারকান্দি এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন। ওই সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটে।
পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মামলার রায়ের তারিখ জানা যাবে আজ।
প্যাডেল স্টিমারটি চালু হলে তা দেশে ও বিদেশের বহু পর্যটকের আকর্ষণের কেন্দ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। বিদেশি পর্যটকদের জন্য এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, বাংলা গানের পরিবেশনা-সহ নানান আকর্ষণ থাকবে।
এলাকাবাসী বলছেন, প্রতিদিন সন্ধ্যায় সড়কের পাশে গাড়িগুলো পার্কিং করে চালকরা বাড়িতে চলে যান। রাতে আকস্মিকভাবে গাড়িতে আগুন দেখে আশপাশের মানুষের বের হয়ে পড়ে। পরে সকলের চেষ্টায় পানি এনে আগুন নেভানো হয়। গাড়ির চালক বসার স্থানসহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। আগুন লাগার পর স্থানীয়দের সহায়তায় রেলওয়ের নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ঘটনা যখন ঘটে তখন টিএসসিতে জুলাইয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সোহরাওয়ার্দী উদ্যানের পাশ প্রামাণ্যচিত্র প্রদর্শনীস্থল লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এ সময় দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
প্রসিকিউশন আশা করছে, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলাটির তারিখ নির্ধারণ করবেন আজ বৃহস্পতিবার। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আমানউল্লাহ আমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।
তারা জানান, ফ্যাসিস্টদের এমন হাঁকডাককে ভয় পায় না এনসিপি। আওয়ামী লীগের দোসর বা যে কারও অপচেষ্টাকে রুখে দিতে প্রস্তুত তারা।