নির্বাচন ঘিরে কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না : আমানউল্লাহ আমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, নির্বাচন ঘিরে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। তবে আসন্ন নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। কোনো ষড়যন্ত্রেই আর কাজ হবে না।

বুধবার (১২ নভেম্বর) কেরানীগঞ্জ মডেল থানাধীন হয়রতপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ছাত্রদল আয়োজিত নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তারা রাজনীতি করার অধিকার হারিয়েছে।

আজ ব্যালট পেপারে নেই আওয়ামী লীগের নৌকা মার্কা। আগামীতে আওয়ামী লীগের মার্কা থাকবে কি-না সেটাও সন্দেহজনক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমান বলেন, কেরানীগঞ্জ বিএনপির ঘাঁটি। এখানকার মাটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের পদচিহ্ন রয়েছে। আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে।

তিনি আরো বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজ হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর এটা দেশের প্রধানমন্ত্রী হয়ে উদ্বোধন করবেন তারেক রহমান।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমানউল্লাহ আমানের সহধর্মিণী সাবেরা আমান, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সহধর্মিণী ফারাবী আহম্মেদ আমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আলম তালুকদার, কলেজের সাবেক অধ্যক্ষ মো. মতিউর রহমান মতিন, কেরানীগঞ্জ মডেল উপজেলা শাখার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, বিএনপির নেতা মোজাম্মেল হোসেন, মো. নাজিম, মো. জহির প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে