তার মৃত্যুর পর পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি বসতিস্থাপনকারী ও সেনাদের সহিংসতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর তেল আবিবের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত হলেও সেখানে ইসরাইলি বসতি স্থাপন কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
২০১৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর, এশিয়ান হকির যুব পর্যায়ে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের নারী হকি দলের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক সাফল্য। পুরো টুর্নামেন্টজুড়ে প্রতিপক্ষদের ওপর একচ্ছত্র আধিপত্য দেখিয়ে অবশেষে গত আসরের রানার্সআপ হওয়ার আক্ষেপ ঘুচিয়ে শিরোপা ঘরে তুলল দেশের মেয়েরা।
তিনি বলেন, ‘মানবিকতা ও ন্যায়পরায়ণতার এই ধারা অব্যাহত রেখে একটি বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর এই অনন্য রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব এ দেশের ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।’
ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এর পালটা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরেও সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদন ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে চ্যানেল ওয়ান। বেসরকারি টেলিভিশনটির অভিযোগ, ভুয়া কপিরাইট ক্লেইম এবং পরিকল্পিতভাবে সংঘবদ্ধ রিপোর্টের মাধ্যমে প্রতিবেদনটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যে শিশু যৌন নিপীড়নকারী কথিত ‘গ্রুমিং গ্যাং’-এর আট সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছ। তাদের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ অনুমোদন দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলসের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস), যার মধ্যে ১৭টি অভিযোগই ধর্ষণের। অভিযুক্তদের মধ্যে তিনজন বাংলাদেশিও রয়েছেন।
গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘গণভোট না মানলে এই সরকার অবৈধ হয়ে যায়, এটা সরকারকে বুঝতে হবে। আর গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভুত্থানের সময় আমাদের একটা স্লোগান ছিল— নাটক কম করো প্রিয়। তারেক রহমানকে বলে দিচ্ছি, ‘তারেক রহমান, নাটক কম করেন প্রিয়। বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয় যে আপনি যা খুশি করবেন, যেরকম খুশি ছলনা-প্রতারণা এদেশের জনগণের সঙ্গে করবেন।’
কার্যক্রমে সরকারি নিষেধাজ্ঞা থাকায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এবার দলটির পদধারী ও সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগও বন্ধ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।