যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। ইরানপন্থি এই সংগঠনটি জানিয়েছে, ট্রাম্পকে কেউ হত্যা করতে পারলে তাকে পুরস্কার হিসেবে এ অর্থ দেওয়া হবে।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল সোমবার প্রকাশের কথা থাকলেও তা হচ্ছে না। তবে এ মাসেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে। এবার চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রবাসীদের বিভিন্ন সুবিধা দিতে অগাস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে এই কার্ড’ চালু করবে সরকার।
গত সপ্তাহে তেহরানে সর্বোচ্চ নেতা আলি খামেনির কফিনের পাশে হাঁটছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চারপাশে কালো পোশাক পরা শোকাহত মানুষের ভিড়। তবে তাদের কেউ কেউ প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানোর বদলে সরাসরি প্রেসিডেন্টকে লক্ষ্য করে স্লোগান দেন— ‘সমঝোতাকারীর মৃত্যু হোক।’
দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, রোববারের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যে যে দল শিরোপা জিতবে, তারা পাবে ৫ কোটি ডলার। রানার্সআপ দলের জন্য রাখা হয়েছে ৩ কোটি ৩০ লাখ ডলার।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এ পর্যন্ত মাত্র দুটি দেশ পরপর দুটি বিশ্বকাপ জিতেছে। ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে প্রথম এই কীর্তি গড়ে। এরপর ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হয়। তারপর আর কোনো দল এই সাফল্য পুনরাবৃত্তি করতে পারেনি।
এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।
বর্তমানে তার মরদেহ জর্জিয়ার ওই হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। পরিবারের দাবি, নিজস্ব অর্থে মরদেহ দেশে আনার সামর্থ্য তাদের নেই। তাই সরকারি উদ্যোগে মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা।
বিশ্বকাপ মানেই ফুটবলের মহারণ। তবে এবার মাঠের লড়াই, গোল আর জয়ের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। লাল কার্ড প্রত্যাহার, ভিএআর বিতর্ক, রাজনৈতিক প্রভাব, সন্দেহজনক রেফারিং— বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।