ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাজ্যে শিশু যৌন নিপীড়নকারী কথিত ‘গ্রুমিং গ্যাং’-এর আট সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছ। তাদের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ অনুমোদন দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলসের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস), যার মধ্যে ১৭টি অভিযোগই ধর্ষণের। অভিযুক্তদের মধ্যে তিনজন বাংলাদেশিও রয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘অপারেশন ওক’ নামে দীর্ঘমেয়াদি এক তদন্তের অংশ হিসেবে একাধিক নারীর অভিযোগের ভিত্তিতে মামলাগুলো দায়ের করা হয়েছে। অভিযোগকারীরা জানিয়েছেন, তারা শিশু বয়সে এই চক্রের যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, কথিত অপরাধ সংঘটনের সময় তারাও অপ্রাপ্তবয়স্ক ছিলেন। ১৯৮৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে সংঘটিত এসব ঘটনার তদন্ত করছে যুক্তরাজ্যের গোয়েন্ট পুলিশ।
ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের ল্যাঙ্কাশায়ারভিত্তিক সংবাদমাধ্যম ল্যাঙ্কসলাইভ জানিয়েছে, গত ১৪ জুলাই ল্যাঙ্কাশায়ার, নিউপোর্ট, সোয়ানসি, লন্ডন, বার্মিংহাম, এডিনবরা এবং স্কটল্যান্ডের আর্গিল ও বুট এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে পুলিশ। পরে আগামী ২৪ জুলাই নিউপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার শর্তে তাদের জামিন দেওয়া হয়।
অভিযুক্ত তিন বাংলাদেশি হলেন— মোহাম্মদ শেখ আব্দুল হান্নান (৫৪), শেখ মোহাম্মদ তাহির উল্লাহ (৭৩) এবং আমিনুর রহমান চৌধুরী (৫৮)। এর মধ্যে হান্নানের বিরুদ্ধে ১৬ বছর বা তার বেশি বয়সী এক নারীকে দুইবার ধর্ষণ, যৌন নিপীড়ন, ধর্ষণে তিনবার সহায়তা ও উসকানি এবং ধর্ষণের উদ্দেশ্যে দুইবার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
তাহির উল্লাহর বিরুদ্ধে এক নারী ও এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। বাকি পাঁচ অভিযুক্ত হলেন— শাকিল বাবর, শফাক আহমেদ, আশান তাকভি, মুরাদ আলী ও কেভিন লরেন্স। তাদের মধ্যে কেভিন ছাড়া বাকি চারজনই পাকিস্তানি।
শাকিল বাবরের বিরুদ্ধে এক কিশোরীকে চারবার যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। শফাক আহমেদের বিরুদ্ধে এক নারী ও এক কিশোরীকে সাতবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া এক কিশোরীকে দুইবার ধর্ষণে সহায়তা এবং আরেক নারী ও কিশোরীকে যৌনপেশায় বাধ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আশান তাকভির বিরুদ্ধে এক কিশোরীকে তিনবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। মুরাদ আলীর বিরুদ্ধে রয়েছে এক কিশোরীকে দুইবার ধর্ষণের অভিযোগ। আর কেভিন লরেন্সের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের উদ্দেশ্যে দুইবার ষড়যন্ত্র এবং আরেক নারীকে যৌনপেশায় বাধ্য করার অভিযোগ এনেছে পুলিশ।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে যুক্তরাজ্য জুড়ে সংঘবদ্ধ ধর্ষণচক্র বা ‘গ্রুমিং গ্যাং’-এর তৎপরতা নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। গত জুনে ব্রিটিশ এমপি রুপার্ট লোর এক বক্তব্যের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি ভুক্তভোগীদের বয়ানের ভিত্তিতে এই চক্রের নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন।
সে সময় যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে অনুসন্ধানের বরাত দিয়ে বলা হয়, এই ধরনের চক্রের অনেক অপরাধী পাকিস্তানি বংশোদ্ভূত ট্যাক্সিচালক ও স্থানীয় বাজারের ব্যবসায়ী। সরকারি তথ্য অনুযায়ী, গত এক দশকে এসব চক্রের হাতে আড়াই লাখের বেশি ব্রিটিশ তরুণী ও শিশু ভয়াবহ যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে।
গোয়েন্ট পুলিশের ডিটেক্টিভ চিফ সুপারিনটেনডেন্ট অ্যান্ড্রু টুর্ক বলেন, ‘অপারেশন ওক সাউথ ওয়েলসে সংঘবদ্ধ শিশু যৌন নিপীড়নের বিরুদ্ধে পরিচালিত একটি জটিল ও দীর্ঘমেয়াদি তদন্ত। ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সঙ্গে যৌথভাবে কাজ করে আমরা এখন এমন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছি, যেখানে আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা সম্ভব হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের তদন্তের মূল লক্ষ্য ভুক্তভোগীদের সহায়তা করা। আমি জানি, এ ধরনের তদন্ত জনমনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তবে ভুক্তভোগীদের স্বার্থ এবং তদন্তের সততা বজায় রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ অ্যান্ড্রু টুর্ক সতর্ক করে আরও বলেন, তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো মন্তব্য বা পোস্ট করা উচিত নয়, যা আদালতের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।

উদ্ধারকারী দলের প্রধান পরিদর্শক সুমন বিক জানান, বেত্রাবতী বাজারের এক ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসাবশেষে তল্লাশি চালানোর সময় অচেতন অবস্থায় চন্দ্রিকাকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে মৈথিলি ব্যারাকে নেওয়া হয়েছে। সেখান থেকে চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত কাঠমান্ডু
১ দিন আগে
প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাতে সতর্ক করে বলা হয়, বর্তমানে ইরানি তৎপরতা সীমিত মনে হলেও তেহরানের নেতৃত্ব বড় আকারের সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে। সংঘাত শুরুর পর থেকে নিজস্ব সামরিক ও প্রতিরক্ষামূলক শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ায় ইরানের আস্থা বহুগুণ বেড়েছে। ফলে এই মুহূর্তে দুই পক্ষের
১ দিন আগে
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার পুতিনের সঙ্গে সরাসরি এই আলোচনায় অংশ নেন। সেখানে একটি সুনির্দিষ্ট শান্তি পরিকল্পনা নিয়ে দুই পক্ষের কথা হয়, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আনা হ
১ দিন আগে
হামলার পরপরই পাল্টা জবাব হিসেবে মার্কিন বাহিনী ইরানের খার্গ দ্বীপের কাছে 'এম/টি ডাউনি' এবং জাস্ক উপকূলের কাছে 'এম/টি স্টার্ক ১' নামের দুটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু বানায় এবং সেগুলোকে ‘স্থায়ীভাবে অচল’ করে দেয়। এছাড়া ওমান উপসাগরের কাছে থাকা 'এম/টি কায়লো' (যা 'নোক্সেন' নামেও পরিচিত) নামের আরেকটি খা
১ দিন আগে