আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি ৮০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জন আসামির বিরুদ্ধে পৃথক তিন মামলায় রায় আগামী ২৭ নভেম্বর ঘোষণার করা হবে।
মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারকে কেন্দ্র করে তার অনুসারী ও ‘তৌহিদী জনতার’ পাল্টাপাল্টি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। রোববার সকালে মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলায় স্টেট ডিফেন্স হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই পান্না) নিয়োগ পেয়েছেন।
বিএনপির এই নেতা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, সে নির্বাচনে সব কিছু ভুলে গিয়ে, তারেক রহমান যা বলবে তাই আমাদের শুনতে হবে। কে নমিনেশন পেল, কে পেল না, এসব বাদ দিয়ে, দেশে যেন আর ফ্যাসিস্টের জন্ম হতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
সিরিজের দ্বিতীয় টেস্টের শেষদিনে কার্টিস ক্যাম্ফারের অবিশ্বাস্য প্রতিরোধের 'দেয়াল' গুঁড়িয়ে দিয়ে মুশফিকের শততম টেস্টে জয় নিশ্চিত করল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ২-০ তে সিরিজ নিজেদের করে নিলো স্বাগতিকর
এবার মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে আঘাত হানে এই ভূকম্পন। মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও।
তিনি বলেন,‘আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। পরে গেল দেড় বছরের চেষ্টায় উন্নতির দিকে গেছে।’
আবহাওয়া অফিসের তথ্য মতে, গত এক সপ্তাহ ধরে এখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে। সামনে তাপমাত্রা আরও কমবে।