প্রতিবেদক, রাজনীতি ডটকম

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারকে কেন্দ্র করে তার অনুসারী ও ‘তৌহিদী জনতার’ পাল্টাপাল্টি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। রোববার সকালে মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গত ৪ নভেম্বর ঘিওরে এক গানের আসরে বাউল শিল্পী আবুল সরকার ‘ধর্মীয় কটূক্তিমূলক’ বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এর প্রতিবাদে বাউল আবুল সরকারের ভক্তরা সকালে মানববন্ধনের আয়োজন করে। একই সময়ে ‘তৌহিদী জনতা’ ও আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
দুই পক্ষের কর্মসূচির জন্য আলাদা সময় নির্ধারিত হলেও পরস্পর বিরোধী বক্তব্যের জেরে এলাকার বিভিন্ন স্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাউল ভক্তদের ওপর তৌহিদী জনতার একটি অংশ হামলা চালায়। এতে আবুল সরকারের তিন সমর্থক আহত হন। তারা হলেন-শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল, এবং সিংগাইরের তালেবপুরের আরিফুল ইসলাম।
বাউল ভক্তদের পাল্টা হামলায় ‘তৌহিদী জনতার’ পক্ষের মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল আলীমও আহত হন।
পুলিশ জানিয়েছে, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কায় আগেই আলাদা সময় নির্ধারণ করা হয়েছিল। তবুও বিক্ষোভ চলাকালে বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সকাল ৯টার দিকে তৌহিদী জনতা ও আলেম ওলামারা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ডাকঘরের সামনে সমাবেশ করে। সমাবেশ শেষে তাদের একাংশ ছত্রভঙ্গ হয়ে বাউলভক্তদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুর রহমানের বয়স ২৮ বছর। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মাহবুবুর রহমান রনি (২৫), তারেকুল ইসলাম তারেক (২৮) ও অর্জুন লস্কর (২৬)। পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
১ দিন আগে
দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি জামায়াতের সদস্য (রুকন) হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এ সিদ্ধান্তের ভিত্তিতেই সুজাউদ্দিন জোয়ার্দারকে জেলা সেক্রেটারির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
২ দিন আগে
স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুর রহমানের সই করা পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়। গত রোববার প্রজ্ঞাপনটি উপজেলা প্রশাসনের হাতে পৌঁছায়।
২ দিন আগে
সংশ্লিষ্টদের ধারণা, এ হামলার পেছনে রয়েছেন ক্যাডার বড় সাজ্জাদের অনুসারী ডেভিড ইমনের সহযোগীরা। সম্প্রতি ইমন মোবাইল ফোনে ডিডিএনের স্বত্বাধিকারীর কাছে এককালীন দুই কোটি টাকা ও প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। হুমকি দিয়েছিলেন, চাঁদা না দিলে ব্যবসা গুটিয়ে দেওয়া হবে।
২ দিন আগে