ডেস্ক, রাজনীতি ডটকম

সিরিজের দ্বিতীয় টেস্টের শেষদিনে কার্টিস ক্যাম্ফারের অবিশ্বাস্য প্রতিরোধের 'দেয়াল' গুঁড়িয়ে দিয়ে মুশফিকের শততম টেস্টে জয় নিশ্চিত করল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ২-০ তে সিরিজ নিজেদের করে নিলো স্বাগতিকরা।
পঞ্চম দিনের শুরু থেকে আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফারের দৃঢ়তা টাইগার বোলারদের জন্য হতাশার কারণ হয়ে উঠলেও, শেষ হাসি হাসলো বাংলাদেশই।
গতকাল চতুর্থ দিন শেষে আয়ারল্যান্ডের প্রতিরোধ গড়ার ইঙ্গিত ছিল। কিন্তু পঞ্চম দিনে ক্যাম্ফার যেন নিজেকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেলেন। দিনের খেলা শুরু করেছিলেন তিনি অ্যান্ডি ম্যাকব্রাইনকে সাথে নিয়ে। তাইজুল ইসলামের বলে ম্যাকব্রাইন (২১) ফিরলেও, এরপর জর্ডান নেইলকে নিয়ে গড়েন ৮৫ বলে ৪৮ রানের মূল্যবান জুটি।
লাঞ্চ-বিরতি পর্যন্ত উইকেটে টিকে থাকার তীব্র লড়াই চালায় আইরিশরা। নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট অতিরিক্ত বোলিং করেও স্বাগতিকরা তাদের লেজ ছেঁটে দিতে পারেনি।
লাঞ্চের পরও ক্যাম্ফার একই রকম দৃঢ়তা দেখান, গ্যাভিন হো-কে নিয়ে আরও একটি প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। বাংলাদেশের জয়ের জন্য যখন মাত্র দুটি উইকেট প্রয়োজন, তখন ক্যাম্ফারের ২৫৯ বলের 'ক্যাম্পিং' যেন থামানোই যাচ্ছিল না।
দ্বিতীয় সেশনের শেষদিকে যখন চিত্র একই, ঠিক তখনই দৃশ্যপট পাল্টে দিলেন তরুণ স্পিনার হাসান মুরাদ। ম্যাচের ১১৩তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে আইরিশদের প্রতিরোধের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। তার এই জোড়া আঘাত নিশ্চিত করে বাংলাদেশের জয়।
আয়ারল্যান্ড অলআউট হওয়ার আগে ১১৩.৩ ওভার মোকাবিলা করে ২৯১ রান সংগ্রহ করে। দলের হয়ে এক প্রান্তে অবিচল ছিলেন কার্টিস ক্যাম্ফার, তবে জয় নিশ্চিত করতে পারেননি। তিনি ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন।
এই বড় জয়ের মাধ্যমে বাংলাদেশ আইরিশদের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে নিশ্চিত করল। অপরদিকে এই জয়ের মাধ্যমে শততম টেস্টে জয় পেল মুশফিকুর রহিম।

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।
৭ দিন আগে
শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।
৮ দিন আগে
গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা
১১ দিন আগে
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।
১১ দিন আগে