এর আগে গত শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী বলেন, ‘যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করব
ইসি সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই পোস্টাল ব্যালট থাকবে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা কাগজের ওপর কালো প্রতীক। আর গণভোটের ব্যালট হবে রঙিন কাগজের ওপর দৃশ্যমান যে কোনো কালি।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, ৯০% মুসলিম দেশ বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামকে ধারণ করে এবং মেনে চলে। মসজিদেও এক সাথে সমবেত হয়ে নামাজ আদায় করে এবং এক আল্লাহ ইবাদাত করে ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উপর দুরুদ পাঠ করে। ঠিক এমন পর্যায় এসে ৯০% মুসলিম দেশে বাউল আবুল সরকার স্বয়ং আল্লাহকে নিয়ে ক
এছাড়া কানাইপুর জামে মসজিদ, কানাইপুর জামেয়া আশরাফিয়া মাদ্রাসা এবং ফরিদপুর মুসলিম মিশনসহ ফরিদপুরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় পৃথকভাবে কোরআনখানি, দোয়া মাহফিলসহ এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।
তুরস্ক থেকে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেনসিক অগ্নিকাণ্ডের এ কারণ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রেস সচিব।
রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা সোয়া ৫টার সময় এই আগুনের ঘটনা ঘটে। ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ফায়ার সার্ভিস।
দুদক চেয়ারম্যান বলেন, দুদকে যারা অযাচিত চাপ প্রয়োগ করলে আগামীতে তাদের নাম প্রকাশ করে দেবো।
নির্বাচন ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে, বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে, সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনোরকম ঝামেলা ছাড়াই ২৬-এর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন। তিনি বলেন, ‘যারা পদত্যাগ করেছেন তারা দলের মঙ্গল চায় না। ধানের শীষের জয় নিশ্চিত করতে তৃণমূল এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। তাদের এসব পদত্যাগ কোনো প্রভাব ফেলবে না। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন একটি তৃতীয় শক্তির রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।