প্রতিবেদক, রাজনীতি ডটকম

টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপিতে হঠাৎ করেই দলীয় কোন্দল, চাপান-উতোর ও কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলা বিএনপির দুই শতাধিক নেতা পদত্যাগ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আ. বাসেদ মাস্টার।
তিনি বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ৫ আগস্টের পর থেকে সখিপুরের নেতা-কর্মীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করছেন। তিনি শহিদ জিয়ার আদর্শ ও বিএনপির মূলনীতির বাইরে গিয়ে রাজনীতি করছেন। সংগঠনকে উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। আমরা এর প্রতিবাদেই পদত্যাগ করেছি। এখন পর্যন্ত ২০০ জনের বেশি নেতা পদত্যাগ করেছেন।’
এদিকে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন। তিনি বলেন, ‘যারা পদত্যাগ করেছেন তারা দলের মঙ্গল চায় না। ধানের শীষের জয় নিশ্চিত করতে তৃণমূল এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। তাদের এসব পদত্যাগ কোনো প্রভাব ফেলবে না। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।’
জেলা বিএনপিও ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘একটি মহল দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তারা কোনোভাবেই সফল হবে না। ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তৃণমূলের সমর্থন নিয়ে বড় ব্যবধানে বিজয়ী হবেন। বিএনপি এখন আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ।’
পদত্যাগের এ ঢেউয়ে সখিপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে