শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মাস্টাররোলে কর্মরত ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বর থেকে চলতি নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে তাদের অব্যাহতি দেওয়া হয়। এছাড়া, একই অপরাধে দুই কর্মচারীকে সাময়িক বহিষ্কার ও ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শ
একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলেও গেছেন। নগরে ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত। বিভিন্ন মিছিল–সমাবেশে বাবরের সঙ্গে অংশ নিয়েছেন। নিজের হোয়াটসঅ্যাপের প্রোফাইলের ছবিতে বাবরের সঙ্গে তার ছবিও আছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) রাশেদুল হক চৌধুরী জানান, গত ১৫ আগস্ট রাষ্ট্রদ্রোহী উসকানিমূলক কর্মকাণ্ড এবং নাশকতার অভিযোগ থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা সেই শিশুর লাশ পাওয়া গেছে গ্রামের একটি পুকুরে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদরের গোকুল সরকার পাড়া গ্রামের পুকুরে শিশুটির লাশ ভেসে উঠে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ সব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের আশ্বাসে পাঁচ ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। পর্যটক ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপনে অনুমতির দাবিতে তারা কক্সবাজার শহরের প্রধান সড়ক দীর্ঘসময় অবরোধ করে রেখেছিলেন।
রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। এছাড়া পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে।
সাভারে সুরমা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এসএসপি-শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্থগিত করা হয়েছে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও।
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দ্বীপের বাসিন্দারা। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড়ে সড়ক অবরোধ করেছেন তারা। এতে স্থবির হয়ে পড়েছে সড়কে যান চলাচ
শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও তিন শিক্ষানবিস এসআইকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার পুলিশ একাডেমি কর্তৃপক্ষ এ সংক্রান্ত আদেশ জারি করে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে নারী নিয়ে ফূর্তি করতে গিয়ে ধরা খাওয়ার অভিযোগে আইনুল হক সবুজ নামে এক সার্জেন্টকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত সোমবার (১৮ নভেম্বর) তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। এছাড়া, নারী ক্যালেঙ্কারীর বিষয়েও তদন্তে নেমেছে জেলা পুলিশ।
মতিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন চলছে। ২০২৪ সালের গণ-আন্দোলনের পর নতুন করে আন্দোলন শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় আমরা আমাদের দাবিগুলো জানিয়ে আসছি। কিন্তু কোনো ধরনের আশ্বাস আমরা পাই নাই।
মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্দেশে পুলিশ বিএনপির অসংখ্য নেতাকর্মীর নামে গত ১৭ বছরে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করেছে। এসব মামলায় আসামি করা হয়েছিলে কয়েক হাজার নেতাকর্মীকে। এসব মামলায় বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠা
আদালতের বেঞ্চ সহকারী নূরে খোদা বলেন, কোতোয়ালী থানার নিউমার্কেট মোড়ের গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও ককটেল বিস্ফোরণে আহত করার অভিযোগে ১৮৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।
নিহত মুমিন কানাইঘাট পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর শহরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত রাজুও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। সে পৌর সদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।
গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। এ সময় দুই কারখানার শ্রমিক ও এলাকবাসীর মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।
রাজশাহীর মোহনপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে একদিলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।