প্রতিবেদক, রাজনীতি ডটকম

জেলা প্রশাসনের আশ্বাসে পাঁচ ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। পর্যটক ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপনে অনুমতির দাবিতে তারা কক্সবাজার শহরের প্রধান সড়ক দীর্ঘসময় অবরোধ করে রেখেছিলেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার ডলফিন মোড় থেকে সরে যান আন্দোলনকারীরা। এতে শহরে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থলে গিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন সেন্ট মার্টিনের বাসিন্দাদের বলেন, আপনাদের যৌক্তিক দাবির সঙ্গে আমরাও একমত। আপনাদের প্রতিনিধি দলের সঙ্গে ডিসি স্যার ও কর্মকর্তাদের কথা হয়েছে। আপনাদের দাবির বিষয়টি সরকারকে জানানো হয়েছে। সব দাবি মেনে নেওয়া হবে। আপনারা আপাতত সড়ক থেকে সরে যান। আশা করি দ্রুত সময়ে সমাধান হয়ে যাবে।
সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের প্রতিনিধি আব্দুল মালেক বলেন, পর্যটকদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছি। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে দ্বীপের বাসিন্দারা দ্বীপে ফিরে যাবে না।
এর আগে বেলা ১১টার দিকে শহরের কলাতলীর ডলফিন মোড়ে এসে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন সেন্ট মার্টিন দ্বীপের কয়েক শ বাসিন্দা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে পুরো কক্সবাজার শহর। ভোগান্তিতে পড়েন হাজার হাজার পর্যটক।

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
৯ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১০ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১৪ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে