জলাবদ্ধতায় নিউমার্কেটে অচলাবস্থা, বন্ধ দোকানপাট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জলাবদ্ধতায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে ঢাকার ব্যস্ততম এলাকা নিউমার্কেট ঘিরে। ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে রাজধানীর নিউমার্কেট এলাকার সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ সংযোগ।

রোববার (১২ জুলাই) দুপুরে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত রাত থেকে চলা অবিরাম বৃষ্টিতে নিউমার্কেট এলাকায় পানি জমে যায়। পরিস্থিতির কারণে সকাল থেকে কোনো দোকান খোলা হয়নি। ক্রেতাদের উপস্থিতিও ছিল না। এ ছাড়া দুর্ঘটনা এড়াতে ডিপিডিসি নিউমার্কেট এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

ফিরোজ উল ইসলাম বলেন, সোমবার পরিস্থিতি বিবেচনা করে দোকান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সরেজমিনে দেখা যায়, নিউমার্কেটের সামনের প্রধান সড়ক, মার্কেটের প্রবেশপথ, ফুটপাত এবং বিভিন্ন সংযোগ সড়ক পানিতে ডুবে গেছে। কোথাও হাঁটুসমান পানি, আবার কিছু এলাকায় কোমরসমান পানি জমে থাকায় মানুষের চলাচল কার্যত অচল হয়ে পড়ে। অনেকে জুতা হাতে নিয়ে পানির মধ্য দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কেউ আবার বাধ্য হয়ে দীর্ঘক্ষণ কোনো ছাউনির নিচে অপেক্ষা করছেন।

সকালে দোকান খুলতে এসে অনেক ব্যবসায়ী ও কর্মচারীকে পানির মধ্য দিয়ে মার্কেটে প্রবেশ করতে দেখা যায়। অনেক দোকানের সামনের অংশে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা পণ্য সরিয়ে উঁচু স্থানে রাখতে ব্যস্ত হয়ে পড়েন

এর আগে রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। পুলিশও জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীবাসীকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

এদিকে রোববার সকালে মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, মিরপুর, তেজগাঁও ও বিমানবন্দর এলাকার হজ ক্যাম্প বাজার ঘুরে দেখা গেছে, অনেক দোকান খোলা থাকলেও ক্রেতার সংখ্যা ছিল খুবই কম। কোথাও কোথাও জলাবদ্ধতার কারণে দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নিকলী থানায় আসামির ঝুলন্ত মরদেহ, ২ পুলিশ সদস্য ক্লোজড

কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে মাদক মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) এ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল বিষধর ‘ওয়ালস ক্রেট’, ৪ দিন পর অবমুক্ত

আজ শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ভাইদগাঁও গ্রাম থেকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জে’র সহযোগিতায় সাপটি উদ্ধার করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ।

১ দিন আগে

পাহাড় থেকে পড়ে আহত মা হাতি— ভেঙেছে ২ পা, কেটেছে পেট

ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে এশিয়ান জাতের ২০-২৫ বছর বয়সী একটি মা হাতি। গড়িয়ে পড়ার সময় হাতিটি বিভিন্ন গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হাতিটির পেছনের পা দুটি ভেঙে যায়। কেটে যায় পেটের কিছু অংশও।

১ দিন আগে

নকলের সুযোগ না পেয়ে ভোলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র ভাঙচুর

ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ভাঙচুর চালিয়েছেন পরীক্ষার্থীরা। কেন্দ্র সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হওয়ায় এবং নকল করার সুযোগ না দেওয়ায় পরীক্ষার্থীরা এই হামলা ও ভাঙচুর চালান। এ সময় ৮-১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল

১ দিন আগে