গাইবান্ধায় ঘরে ঢুকে কৃষককে গলাকেটে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি
ফাইল ছবি।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শাহজালাল মিয়া (৫০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) দিবাগত রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কঞ্চিপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শাহজালাল মিয়া ওই গ্রামের মৃত নিয়ামত উল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাবার শেষে ঘুমাতে যান শাহজালাল। তাঁর স্ত্রী গোলেদা বেগম ঘরের ভেতরের কক্ষে ঘুমালেও তিনি বারান্দার পাশে থাকা আলাদা টিনের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে স্বামীর গোঙানির শব্দ শুনে বাইরে এসে ওই কক্ষে তাঁকে গলাকাটা অবস্থায় দেখতে পান গোলেদা বেগম।

এ সময় মরদেহের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।

কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা সালু বলেন, শাহজালালের সঙ্গে এক আত্মীয়ের আগে থেকেই পারিবারিক বিরোধ ছিল বলে শুনেছেন। ওই আত্মীয় শনিবার ঢাকা থেকে বাড়িতে আসেন এবং হত্যাকাণ্ডের পর আবার ঢাকায় চলে যান। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা হওয়ার পর তদন্তের মাধ্যমে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাগেরহাটে মা-ছেলে ও নানিকে হত্যা, গ্রেপ্তার ৩

বাগেরহাটের কচুয়ায় মা, ছেলে ও নানিকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরকীয়ার সম্পর্ক নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি পুলিশের।

২০ ঘণ্টা আগে

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা লুট, ৩ অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা লুটের ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন আগে র‍্যাবেও কর্মরত ছিলেন। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

২১ ঘণ্টা আগে

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে।

১ দিন আগে

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

২ দিন আগে
Advertisement