দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে হাসপাতালের নিরাপত্তাকর্মীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
বোগদাদ পরিবহনের বাসের চাপায় নিহত বিল্লাল হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় বিল্লাল হোসেন (৪৮) নামের হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টরস সিটি স্ক্যান হাসপাতালের নিরাপত্তাকর্মী ছিলেন।

আজ রোববার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের ভূঁইয়া বাড়ির সাহেব আলী ভূঁইয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কুমিল্লা থেকে আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাঁদপুরের দিকে যাচ্ছিল। বাসটির পেছনে ছিল বোগদাদ পরিবহনের আরেকটি বাস। এ সময় আইদি পরিবহনের বাসটিকে অতিক্রম করতে চেয়েছিল বোগদাদ পরিবহনের বাসটি।

কিন্তু আইদির বাস বোগদাদকে সেই সুযোগ দেয়নি। তখন বোগদাদ বাসটি ভুল পথে (রং সাইডে) ঢুকে পড়ে সড়কের পাশে থাকা বিল্লাল হোসেনকে চাপা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

সেন্টু নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দুই বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। এটি তারা ইচ্ছাকৃতভাবে করেছে। ঘটনার পরই বাস দুটি রেখে চালক ও সুপারভাইজার পালিয়ে যান।’

নিহত বিল্লাল হোসেনের চাচা আবদুল মান্নান ভূঁইয়া বলেন, তার তিন সন্তান রয়েছে। বাড়ি থেকে প্রতিদিন হাসপাতালে এসে কাজ করতেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, দুর্ঘটনায় জড়িত বোগদাদ ও আইদি পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জিআই স্বীকৃতির এক বছরেও বদলায়নি অষ্টগ্রামের পনির শিল্পের ভাগ্য, হতাশ সংশ্লিষ্টরা

এই স্বীকৃতিকে ঘিরে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখেছিলেন স্থানীয় কারিগর ও ব্যবসায়ীরা। তবে এক বছর পেরিয়ে গেলেও শিল্পটির উন্নয়ন ও বাজার সম্প্রসারণে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় হতাশ সংশ্লিষ্টরা।

৫ ঘণ্টা আগে

কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছেলের দ্বন্দ্বে বাবা নিহত

নিহত কামালের ছেলে তারেক (২৫) ও ভাতিজা ফরহাদ (২৪) দুজনের বিরুদ্ধেই ইয়াবা সেবন ও তা বিক্রির অভিযোগ রয়েছে। গতকাল রাত আনুমানিক ৯টায় রামবল্লভপুর এলাকার মিনু হাজী বাড়ি ও লেসি সরদার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় তাদের ইয়াবা বিক্রি ও সেবনকে কেন্দ্র করে উভয় বাড়ির কিশোরদের মধ্যে তর্কাতর্কি ও মারামারি হয়।

৭ ঘণ্টা আগে

খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

খুলনায় একটি ভাড়াটিয়া বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন দারুল আমান মহল্লার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ বলছে, আলামত সংগ্রহ ও হত্যাকারীদের চিহ্নিত করতে সিআইডির ক্রাইম সিনের টিম কল করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হাউসবোট থেকে পড়ে কিশোর নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে তামিম ইসলাম নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

২১ ঘণ্টা আগে