খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়িতে নিজ বাড়ির সামনে মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) নিহত যুবককে তাদের সহযোগী সদস্য দাবি করে এই ঘটনার জন্য প্রসিতপন্থী ইউপিডিএফ-কে দায়ী করেছে।
নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ভোরে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র (গণতান্ত্রিক) খাগড়াছড়ি সংগঠক অমর চাকমা দাবি করেছেন, ইমন তাদের সহযোগী সদস্য হিসেবে কাজ করতেন। এ হত্যাকাণ্ডের জন্য তিনি প্রসিতপন্থী ইউপিডিএফকে দায়ী করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
রাজনীতি/এসআর

মানববন্ধন ও মিছিলের প্রস্তুতির সময় নেত্রকোনা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় সাব্বির নামে আরও এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
২ দিন আগে
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) দপ্তরে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী ওই দপ্তরে গিয়ে এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট মহলে তীব্র উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি হলে বাক্সটি ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।
২ দিন আগে
রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আকরাম (৬০) নামে এক দোকানি নিহত হয়েছেন। বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে হিঁচড়ে অনেক দূর নিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুটি বালুবাহী ডাম্প ট্রাকে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছে।
২ দিন আগে
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, ইটনা পয়েন্টে ধনু-বৌলাই নদীতে রোববার (৩ মে) পানির স্তর ছিল ৩.১৬ মিটার। আজ (সোমবার) বেড়ে হয়েছে ৩.২৬ মিটার। চামড়াঘাট পয়েন্টে মগড়া নদীতে গতকালের পানির স্তর ২.৭৮ মিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২.৯৫ মিটারে। রোববার অষ্টগ্রামে কালনী নদীর পানির
৩ দিন আগে