ডেস্ক, রাজনীতি ডটকম

দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে দেশসেরা হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ৪২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ২২৭ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও শতভাগ পাসের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, ‘বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদের প্রতিষ্ঠিত মাদরাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় ৪২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। জিপিএ-৫ প্রাপ্তিতে মাদ্রাসাটি শতকরা ৫৪ ভাগে এবং পাশের হার ৯৯ দশমিক ৭৭ শতাংশ। দারুন্নাজাত আলিয়া মাদরাসা থেকে পাশের হার ৯৬ শতাংশ এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে ৯৭ শতাংশ।’
এদিকে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২২২ জন অংশ নিয়ে ২১২ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ৫৪ জন জিপিএ-৫ এবং সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ২১২ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।
এ ছাড়া শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থী ৩৮ জন থেকে উত্তীর্ণ হয়েছে ৩২ জন এবং জিপিএ-৫ পেয়েছে দুজন। কুতুবনগর আলিম মাদরাসা থেকে ৩৮ জন অংশ নিয়ে ৩৪ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে দুজন। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৪ জন অংশ নিয়ে ৮১ জন উত্তীর্ণ হয়েছে। কেউ জিপিএ-৫ পায়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে তাদের মরদেহ উদ্ধার করে।
৭ ঘণ্টা আগে
পুলিশ বলছে, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এমন প্রতারক চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। বড় ধরনের অভিযানের কারণে এসব দেশ থেকে প্রতারক চক্রগুলো জাল গুটিয়েছে। তারাই বাংলাদেশে এসে একই ধরনের অনলাইন প্রতারণা চালানোর প্রচেষ্টায় জড়িত ছিল। খুলশীর যে বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে সেখানে তারা বসিয়েছিল প্রতার
১ দিন আগে
তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকার কারণে তার ভাই কিছুটা হতাশ ছিলেন। সে কারণেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
১ দিন আগে