গণগ্রেপ্তার বন্ধ না হলে প্রতিরোধ: কোটালীপাড়া বিএনপি

গোপালগঞ্জ প্রতিনিধি
গণগ্রেপ্তারের প্রতিবাদে রোববার সংবাদ সম্মেলন করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি। ছবি: রাজনীতি ডটকম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা বাহিনী গণগ্রেপ্তার চালাচ্ছে বলে অভিযোগ করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি। গণগ্রেপ্তার বন্ধ না করা হলে স্থানীয় জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

এ অভিযোগ তুলে রোববার (২০ জুলাই) বিকেলে কোটালীপাড়া উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, গত ১৬ জুলাই বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার পতিত হয়েছে তার কিছু লোকজন আমাদের ওয়াবদার হাটে রাস্তাঘাট বন্ধ করে অরাজকতা করে। এ কারণে কোটালীপাড়া উপজেলা পুলিশ প্রশাসন তাদের ১৫৫ জনের নাম উল্লেখ করে আরও ১৫০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে রেখে মামলা করেছে।

ওই মামলায় এখন বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন এস এম মহিউদ্দিন। বলেন, এ মামলায় কোটালীপাড়ার বিভিন্ন স্থানে ছাত্র-শিক্ষক থেকে শুরু করে কৃষক, ভ্যানচালকসহ মেহনতি মানুষ যাদেরই রাস্তায় পাচ্ছে, পুলিশ তাদের ধরে নিয়ে আসামি করে চালান দিচ্ছে।

এ রকম গণগ্রেপ্তারের নিন্দা জানান এই বিএনপি নেতা। এভাবে গ্রেপ্তার অব্যাহত থাকলে স্থানীয় জনতাকে নিয়ে প্রতিবাদ করার হুঁশিয়ারি দেন তিনি।

এস এম মহিউদ্দিন বলেন, যদি এভাবে গ্রেপ্তার করা হয়, তাহলে কোটালীপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোটালীপাড়ার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এর প্রতিবাদ জানাবে, যেন প্রশাসন আর এভাবে মামলা না করতে পারে, গ্রেপ্তার করতে না পারে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, যতটুকু জানতে পেরেছি, এ মামলায় অধিকাংশ আসামি সাধারণ মানুষ। তাদের বেশির ভাগই রাজনীতিতে যুক্ত নন। তাহলে কেন, কীভাবে, কাদের মদতে এসব নিরীহ মানুষদের আসামি করা হলো?

কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার বলেন, বিক্ষোভের সময় সেখানে উপস্থিত থেকেও একজনকেও আপনারা আটক করতে পারেননি। আপনারা ফুটেজ দেখে আসামি গ্রেপ্তার করতে পারতেন। তা না করে নিরীহ মানুষদের গ্রেপ্তার করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা যদি সাধারণ মানুষকে হয়রানি করেন, তাদের সঙ্গে নিয়েই প্রতিরোধ করব।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, যুবদলের সদস্যসচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ অবশ্য বিএনপি নেতাদের এ অভিযোগ অস্বীকার করেছে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গণগ্রেপ্তার করছি না। ঘটনার সঙ্গে যারা জড়িত, শুধু তাদেরকেই গ্রেপ্তার করছি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হবিগঞ্জেও এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ, সড়কে বসে প্রতিবাদ

নাহিদ ইসলাম বলেন, ‘কেন আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে? আমরা হবিগঞ্জে যেতে চাই। সেখানে গিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব।’

১ দিন আগে

ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বালুভর্তি ২ ট্রলার ছিনতাই

জব্দ করা দুটি ট্রলার রাজীবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ জামান মানিক ও যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন এবং উচাখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাদীউল বাশার সুমনের জিম্মায় দিয়েছিল প্রশাসন। ট্রলারে ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এএসআই জীবন চন্দ্র বৈশ্য, কনস্টেবল বিমল চন্দ্র পাল এবং গ্রাম পুলিশ উজ্জ্বল ও

১ দিন আগে

শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতারা হবিগঞ্জের পথে

একপর্যায়ে হাসনাত বলেন, তিনি নিজেসহ আরও দুই সংসদ সদস্য নাহিদ ইসলাম ও মাহমুদা মিতু (সংরক্ষিত আসনে) এবং এনসিপির দুজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কেবল মামলা করতে যাবেন। প্রয়োজনে তারা গাড়ির চালককেও নেবেন না। পুলিশ চালক দিলে তাকে নিয়েই যাবেন তারা। তবে পুলিশ সে প্রস্তাবও মানেনি। পরে এনসিপি নেতারা ব্যারিক

১ দিন আগে

ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবা নারীর মামলা

বুধবার (২২ জুলাই) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বাদী হিসেবে মামলাটি দায়ের করেন ওই বিধবা। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানায় এজাহার রেকর্ড করে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

১ দিন আগে