চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৩৯

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) জেটি বিদেশি কোম্পানিকে ইজারা বা দেওয়াসহ চার দাবিতে আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন এই প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে গত শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে টানা বিক্ষোভ, অবরোধ, কালো পতাকা মিছিল, কর্মবিরতি কর্মসূচি পালন এবং গত দুদিন দাবি দাওয়া পূরণে কর্মসূচি শিথিল করার পর আবারও দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম ফের অচলাবস্থার দিকে ধাবিত হচ্ছে। এতে করে আমদানি রফতানি পরিবহন এবং ব্যবসা বাণিজ্য সংকটের মুখে পড়ছে।

সংবাদ সম্মেলনে আরও যেসব দাবি উল্লেখ করা হয় তাতে রয়েছে- চট্টগ্রাম বন্দর সঙ্কটের জন্য মূল কারণ বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে অবিলম্বে প্রত্যাহার, আন্দোলনকারী শ্রমিক কর্মচারী নেতাদের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং তাদের স্ব স্ব পদে পুনর্বহাল, নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলাসহ কোনরূপ হয়রানি করা থেকে বিরত থাকা ইত্যাদি।

সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা পরিষদের নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ধাবিত করে দেশে আসন্ন জাতীয় নির্বাচনকে অস্থিতিশীল এবং বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর তথা এনসিটি রক্ষার সাথে দেশের সার্বভৌমত্বের বিষয় জড়িত।

তারা বলেছেন, গত বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দর সফরকালে এনসিটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ দাবিগুলো শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ তুলে ধরেন। কিন্তু দুঃখজনক যে, আজ ৭ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত উপদেষ্টার আশ্বাস পূরণে কোন পদক্ষেপ দৃশ্যমান নেই। এর ফলে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করতে হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মৌলভীবাজার-১: বিএনপিকে সমর্থন, সরে গেলেন ট্রাকের নুর

মৌলভীবাজার-১ আসনে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে আনুষ্ঠানিক সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি জোটের গণঅধিকার পরিষদের (ট্রাক মার্কা) প্রার্থী আব্দুন নুর তালুকদার।

৭ ঘণ্টা আগে

মানচিত্র ঠিক থাকবে, শুধু চেহারা পাল্টে দিতে চাই: শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান বলেন, “চব্বিশ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা ও যুবকদের ভূমিকার কাছে আমরা ঋণী। তাঁদের হাত ধরেই আমরা আজ এখানে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশ যুবকদের হাত ধরে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও আপনাদের হাত ধরেই এগিয়ে যাবে।”

৯ ঘণ্টা আগে

জামায়াতের মধ্যে আমেরিকার টিপস ঢুকে গেছে: চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী এখন আর ইসলামের মধ্যে নেই। তাদের কার্যক্রমে আর ইসলাম দেখা যায় না। তাদের ভেতরে আমেরিকার টিপস ঢুকে গেছে।

১০ ঘণ্টা আগে

আমিও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির

জামায়াত আমির বলেন, ‘আমি বিশ্বাস করি, এখানে অনেক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান রয়েছেন। আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার ভাই জীবন দিয়েছেন, কিন্তু বর্তমান অবস্থায় এমন বাংলাদেশের চিত্র দেখলে হয়তো তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না।’

১১ ঘণ্টা আগে