সরকারি বরাদ্দের অর্ধেক রাখে এমপিরা: রুমিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৯: ৩৪
সোমবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে মতবিনিময় সভায় অংশ নেন রুমিন ফারহানা। ছবি: রুমিন ফারহানার ফেসবুক থেকে

সংসদ সদস্যদের (এমপি) দুর্নীতি ও সরকারি বরাদ্দ আত্মসাতের কঠোর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তার অভিযোগ, সরকারি বরাদ্দের টাকার অর্ধেকই তারা আত্মসাৎ করে ফেলেন।

রুমিন বলেন, এমপি সাহেবরা সরকারি বরাদ্দের ৫০ ভাগ নিজেরা রাখেন। তাদের সহযোগীরা নেন ২৫ ভাগ, ঠিকাদারদের পকেটে যায় ২০ ভাগ। সবকিছুর পর মাত্র ৫ ভাগ টাকা কাজে লাগে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা আরও বলেন, এমপি চুরি না করলে সরকারি হোক বা বেসরকারি— কাজে অসুবিধা হয় না। সরকারি ও স্বতন্ত্র এমপির বরাদ্দ সমান। এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করবে।

পানিশ্বর এলাকার ভৌগোলিক-রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করে স্বতন্ত্র এই প্রার্থী বলেন, পানিশ্বরের জোয়ার সরাইল-আশুগঞ্জে ছড়ায়। পানিশ্বরের জনগণ যে প্রার্থীকে ভোট দেয়, সেই এমপি হয়। আমি এখানে সফল হব। আমার বাবাকে যেমন জিতিয়েছেন, আমাকেও জেতাবেন।

এলাকার প্রবাসী সম্প্রদায়ের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা দেশের ও গ্রামের অর্থনীতির চাকা চালায়। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এমপিদের দায়িত্ব।

ব্যক্তিগত প্রসঙ্গে রুমিন ফারহানা যোগ করেন, আমার পরিবারের কেউ দেশে নেই, আত্মীয়রা বিদেশে। তাই আমার পিছুটান নেই, কেউ লাইনে দাঁড়াবে না ফল নেওয়ার জন্য। নির্বাচন যে করছি, বিদেশের আত্মীয়-স্বজনরা উলটো আমাকে সহযোগিতা করছেন। তারা এ দেশে আসবেন না জয়ী হওয়ার পর ফল নেওয়ার জন্য। সেই ফল কিন্তু আমার এলাকার জনগণ পাবে।

রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। তবে নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে এ আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

দীর্ঘ দিন ধরে এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রুমিন ফারহানা কাজ করে যাচ্ছিলেন। দলের মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। এর জন্য দল থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে।

রুমিন ফারহানা বলেন, ইনশাল্লাহ আগামী ২২ তারিখ প্রতীক জেনে যাবেন। হাঁস মার্কাই আমার লক্ষ্য। আমরা চেষ্টা থাকবে যেন হাঁস মার্কাতেই নির্বাচন করতে পারি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হবিগঞ্জেও এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ, সড়কে বসে প্রতিবাদ

নাহিদ ইসলাম বলেন, ‘কেন আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে? আমরা হবিগঞ্জে যেতে চাই। সেখানে গিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব।’

১ দিন আগে

ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বালুভর্তি ২ ট্রলার ছিনতাই

জব্দ করা দুটি ট্রলার রাজীবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ জামান মানিক ও যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন এবং উচাখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাদীউল বাশার সুমনের জিম্মায় দিয়েছিল প্রশাসন। ট্রলারে ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এএসআই জীবন চন্দ্র বৈশ্য, কনস্টেবল বিমল চন্দ্র পাল এবং গ্রাম পুলিশ উজ্জ্বল ও

১ দিন আগে

শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতারা হবিগঞ্জের পথে

একপর্যায়ে হাসনাত বলেন, তিনি নিজেসহ আরও দুই সংসদ সদস্য নাহিদ ইসলাম ও মাহমুদা মিতু (সংরক্ষিত আসনে) এবং এনসিপির দুজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কেবল মামলা করতে যাবেন। প্রয়োজনে তারা গাড়ির চালককেও নেবেন না। পুলিশ চালক দিলে তাকে নিয়েই যাবেন তারা। তবে পুলিশ সে প্রস্তাবও মানেনি। পরে এনসিপি নেতারা ব্যারিক

১ দিন আগে

ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবা নারীর মামলা

বুধবার (২২ জুলাই) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বাদী হিসেবে মামলাটি দায়ের করেন ওই বিধবা। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানায় এজাহার রেকর্ড করে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

১ দিন আগে