ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে অগ্নিকাণ্ড, সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের একটি সাবস্টেশনে অগ্নিকাণ্ডে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে এ অগ্নিকাণ্ডে ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে হঠাৎ করে সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, আগুনে ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত কাজ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, সাবস্টেশনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাস শ্রমিকদের ওপর হামলার জেরে চুয়াডাঙ্গার ৫ রুটে বাস চলাচল বন্ধ

সকাল থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-জীবননগর ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে বিকল্প যানবাহনে গুণতে হচ্ছে কয়েক গুণ টাকা।

৯ ঘণ্টা আগে

‘তৌহিদী জনতা’র বাধা পেরিয়ে সিলেটে নৌকাবাইচ, ফাইনাল অমীমাংসিত

বাইচের আয়োজক কমিটির সঙ্গে থাকা বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান বলেন, অন্ধকার নেমে আসায় ফাইনালের ফলাফল এখনো মীমাংসা হয়নি। পরবর্তী সময়ে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

১৯ ঘণ্টা আগে

ঈশ্বরগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সৎমায়ের মামলায় বাবা গ্রেপ্তার

কিশোরীর পরিবারের একটি সূত্র জানায়, মেয়েটির বয়স যখন চার মাস, তখন তার মা মারা যান। পরে তার বাবা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি গ্রামের এক নারীকে বিয়ে করেন। ওই নারী সৎমা হলেও ছোটবেলা থেকেই কিশোরীকে নিজের সন্তানের মতো করে লালন-পালন করে বড় করেছেন।

২১ ঘণ্টা আগে

বেঁচে থাকতেই ‘চল্লিশা’ আয়োজন, ৬ হাজার মানুষকে দাওয়াত রফিকুলের

বাড়ির পাশের মাঠে গিয়ে দেখা যায়, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ দল বেঁধে খাবার খেতে আসছেন। কয়েক দফায় তাদের খাবার পরিবেশন করা হয়। ছিল গরু ও খাসির মাংস, ভাত, খিচুড়ি, মাছসহ নানা পদ। অতিথিদের আনাগোনায় পুরো বাড়িতে উৎসবের আবহ তৈরি হয়েছে।

১ দিন আগে