কুমিল্লায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৫: ২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে ঢাকাগামী লেনে তীব্র যানজট। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আশরিয়ারচর থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। শুক্রবার মহাসড়কের একটি সেতুর জরুরি সংস্কারের কারণে তৈরি হওয়া এ যানজটে আটকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন আমিরুন্নেছা নামের এক রোগী।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল আটটায় সোনারগাঁয়ের আশরিয়ারচর এলাকায় ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরু হওয়ার পর এ যানজটের সৃষ্টি হয়। শনিবার সকাল আটটা পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজট ছিল। তবে শনিবার সকাল সাড়ে ১০টার পর থেকে যানজট কমতে শুরু করে বলে জানিয়েছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।

যানজটে অ্যাম্বুলেন্স আটকে নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত আটটার দিকে স্বজনেরা তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন। তার স্বজন তারেক আল হাসান বলেন, রাত ১১টার দিকে তারা কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছান। তবে যানজটের কারণে অ্যাম্বুলেন্স আর এগোতে পারেনি। চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত তিনটার দিকে আমিরুন্নেছা মারা যান।

দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। চট্টগ্রাম থেকে খুলনার বাগেরহাটগামী মুজাহিদ পরিবহনের একাধিক যাত্রী জানান, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা দিয়ে রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জে যানজটে আটকা পড়েন তারা। সেখান থেকে শনিবার সকাল আটটার দিকে মাত্র ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দাউদকান্দির আমিরাবাদে পৌঁছান।

ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জগামী সুরমা পরিবহনের বাসচালক রিপন মিয়া (৫৫) বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অত্যন্ত ব্যস্ততম মহাসড়ক। তাই এ মহাসড়কের দিকে প্রশাসনের সার্বক্ষণিক নজর রাখা উচিত। প্রচণ্ড গরমে নারী, শিশু ও বৃদ্ধরা বাসে বসে শুধু ছটফট করেন।

যেভাবে যানজটের সৃষ্টি

হাইওয়ে পুলিশ জানায়, সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর এলাকায় একটি সেতুর ঢাকামুখী লেনে তৈরি হওয়া গর্ত জরুরি ভিত্তিতে সংস্কার করতে গিয়ে মহাসড়কের ওই অংশে যান চলাচল সীমিত করা হয়। এতে সোনারগাঁ থেকে কুমিল্লা পর্যন্ত অন্তত ৪০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়।

সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আলরাজী রিয়ন বলেন, গত কয়েকদিনের বৃষ্টির কারণে ঢাকামুখী লেনের আষাঢ়িয়ার চর সেতুতে বড় গর্তের সৃষ্টি হয়। এতে যান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় শুক্রবার জরুরি ভিত্তিতে সেটি সংস্কার করা হয়।

তিনি বলেন, প্রায় ৫ মিটার দীর্ঘ গর্তটি মাইক্রো কংক্রিট দিয়ে ঢালাই করা হয়। ঢালাই শক্ত হয়ে যান চলাচলের উপযোগী হতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় প্রয়োজন ছিল। এ কারণে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছিল।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শফিউল আলম শনিবার দুপুর দেড়টার দিকে বলেন, সকাল ৯টার দিকে সংস্কার করা লেনটি খুলে দেওয়া হয়। এরপর হাইওয়ে পুলিশের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। যান চলাচল স্বাভাবিক করতে কাঁচপুর হাইওয়ে থানার অতিরিক্ত সদস্যরা মহাসড়কের ওই অংশে দায়িত্ব পালন করছিলেন জানিয়ে তিনি বলেন, ‘মূলত ঢাকামুখী লেনটি বন্ধ থাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। এখন সব স্বাভাবিক রয়েছে।’

এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর কারণেই যানজটের সৃষ্টি হয়েছিল। প্রচণ্ড গরমের মধ্যে যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি নিরসনে হাইওয়ে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঈশ্বরগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সৎমায়ের মামলায় বাবা গ্রেপ্তার

কিশোরীর পরিবারের একটি সূত্র জানায়, মেয়েটির বয়স যখন চার মাস, তখন তার মা মারা যান। পরে তার বাবা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি গ্রামের এক নারীকে বিয়ে করেন। ওই নারী সৎমা হলেও ছোটবেলা থেকেই কিশোরীকে নিজের সন্তানের মতো করে লালন-পালন করে বড় করেছেন।

১৯ ঘণ্টা আগে

বেঁচে থাকতেই ‘চল্লিশা’ আয়োজন, ৬ হাজার মানুষকে দাওয়াত রফিকুলের

বাড়ির পাশের মাঠে গিয়ে দেখা যায়, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ দল বেঁধে খাবার খেতে আসছেন। কয়েক দফায় তাদের খাবার পরিবেশন করা হয়। ছিল গরু ও খাসির মাংস, ভাত, খিচুড়ি, মাছসহ নানা পদ। অতিথিদের আনাগোনায় পুরো বাড়িতে উৎসবের আবহ তৈরি হয়েছে।

১৯ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ৫ শিশুর

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান জানান, কয়েকজন শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। এ সময় একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধারের চেষ্টা করা হয়।

১ দিন আগে

সপরিবার ‘নিখোঁজ’ চাঁদপুরের সোনা ব্যবসায়ী, সন্ধান মিলল গ্রামের বাড়িতে

তাদের আটক করে পুলিশ জানিয়েছে, তারা আত্মগোপনে ছিলেন। তবে পিন্টু দাস কী কারণে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

১ দিন আগে