চট্টগ্রাম ব্যুরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়ার একাংশ) আসনে বিএনপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নাজমুল মোস্তফা আমিনের নাম। তাকে পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও মশাল মিছিল করেছেন ওই আসনে দলের মনোনয়নপ্রত্যাশী মুজিবুর রহমানের অনুসারীরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করে। এ দিন বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় ধাপে ৩৬ আসনের জন্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন।
প্রার্থীর তালিকায় চট্টগ্রাম-১৫ আসনে নাম না থাকা মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। বিকেলে প্রার্থী তালিকা ঘোষণার পর তার অনুসারীরা কেরানীহাট গরুর বাজার থেকে মশাল মিছিল শুরু করেন। মিছিল গিয়ে শেষ হয় কেরানীহাট গোলচত্বরে।
মশাল হাতে মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, চট্টগ্রাম-১৫ আসনে মুজিবুর রহমানকে মনোনয়ন না দিয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে। তারা অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে মুজিবুর রহমানকে প্রার্থী ঘোষণার জন্য বিএনপির হাইকমান্ডের প্রতি দাবি জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ সাফি বলেন, এ আসনে ত্যাগী নেতাকে বঞ্চিত করা হয়েছে। তাই মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যায় প্রায় অধা ঘণ্টা মহাসড়ক অবরোধ ছিল। পরে সাতকানিয়া ও লোহাগাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন তিনি।
২ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ
৩ দিন আগে
ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।
৩ দিন আগে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ দিন আগে