হবিগঞ্জে এমপির বাসায় ইট নিক্ষেপ, আ.লীগ অফিসে আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের হামলার জেরে সংসদ সদস্যের বাসায় ইট নিক্ষেপ এবং আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ আগস্ট) দুপুরে আগুন দেওয়ার ঘটনাটি হয়। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, বিএনপি-জামায়াত ও শিবিরের লোকজন তার বাসায় হামলা চালিয়েছে।

স্থানীয়রা জানান, আজ শহরের কোর্ট মসজিদ চত্ত্বর ও খোয়াই নদীর তীরে নূরুল হেরা জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা গণমিছিল কর্মসূচির আয়োজন করে। এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

দুপুর আড়াইটার দিকে নূরুল হেরা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়। এসময় যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের। পরে কোর্ট মসজিদের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা এসে যুবলীগে নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় যুবলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা আওয়ামী লীগ কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ সময় তারা সংসদ সদস্যের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে।

বিকেল সোয়া ৪টার দিকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

সংসদ সদস্য আবু জাহির জানান, বিএনপি-জামায়াত ও শিবিরের লোকজন তার বাসায় হামলা চালিয়েছে। পাশাপাশি তারা আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে