প্রতিবেদক, রাজনীতি ডটকম

সিলেটের বিয়ানীবাজারের আশ্রয়কেন্দ্রে জন্ম নিয়েছে একটি কন্যা শিশু। গতকাল শুক্রবার (৫ জুলাই) উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়উদা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শিশুটির জন্ম হয়। বিষয়টি জানতে পেরে কেন্দ্রটিতে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি শিশুটির নাম রেখেছেন ‘আশফিয়া জান্নাত বন্যা’।
ইউএনও কাজী শামীম বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে সন্তানসম্ভবা এক নারীও ছিলেন। আশ্রয়কেন্দ্রেই ওই প্রসূতি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। এটা আমাদের জন্য আবেগের বিষয় হয়ে ওঠে।’
তিনি আরও বলেন, ‘আমরা জেলা প্রশাসনের তরফ থেকে নতুন অতিথির জন্য উপহারসামগ্রী নিয়ে আশ্রয়কেন্দ্রটিতে যাই। তখন সবার অনুরোধে নবজাতকের একটি সুন্দর নাম রেখেছি। শিশুটির নাম দিয়েছি, ‘আশফিয়া জান্নাত বন্যা’।
ইউএনও বলেন, ‘মা ও শিশুর শারীরিক অবস্থা ভালো আছে। তাদের ফ্লোর থেকে শুকনো জায়গায় তোলা হয়েছে। শিশুটির জন্য বালিশ, কম্বল, জামা-কাপড় সবই কিনে দেওয়া হয়েছে। মা ও শিশুর প্রতি খেয়াল রাখতে স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে