শনিবার চা শ্রমিকদের বকেয়া বেতন না দিলে রোববার সড়ক অবরোধ

সিলেট ব্যুরো
বুরজান চা কোম্পানির চা শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গত বুধবার বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

সিলেটের বুরজান চা-কোম্পানির অধীন তিনটি চা বাগানে ২০ সপ্তাহের বকেয়া পাওনা ও রেশনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। বিক্ষোভ সমাবেশ করেও পাওনা বুঝে না পাওয়ায় এবার তারা সড়ক অবরোধের ডাক দিয়েছেন।

শ্রমিকরা বলছেন, আজ শনিবারের (৩ মে) মধ্যে তাদের বকেয়া বেতন পরিশোধ ও রেশন না দেওয়া হলে আগামীকাল রোববার (৪ মে) সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করবেন।

বুরজান চা-কোম্পানির অধীন তিনটি চা বাগান হলো— বুরজান, ছড়াগাঙ ও কালাগুল চা বাগান। এসব বাগানের চা শ্রমিকরা গত বুধবার লাক্কাতুরা চা বাগান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দুই ঘণ্টা ধরে বিক্ষোভ সমাবেশ করেন চা শ্রমিকরা। কিন্তু পাওনা বুঝে পাননি তারা। এ কারণেই সড়ক অবরোধের ডাক দিয়েছেন।

চা শ্রমিক ও চা বাগান রক্ষা কমিটির আহ্বায়ক রঞ্জিত নায়েক রঞ্জু বলেন, বারবার আশ্বাস দিয়েও কেউ কথা রাখেনি। আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু একটিও পূরণ হয়নি। তাই এবার দাবি আদায়ের জন্য আমরা শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে পাওনা পরিশোধ না করলে রোববার মালনীছড়ায় সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করবে চা শ্রমিকরা।

চা শ্রমিক জসদা বাউরি চার দশকেরও বেশি সময় ধরে সিলেটের কালাগুল চা বাগানে কাজ করছেন। তিনি জানালেন, ছয় দশকের কর্মজীবনে কখনো টানা ২০ সপ্তাহ বেতন না পাওয়ার মতো সংকটের মুখোমুখি হননি তিনি।

জসদা বাউরি বলেন, দোল উৎসবের জন্য আমরা কোনো বোনাস পাইনি। প্রতিবাদ করলে আশ্বাস পেয়েছিলাম, কিন্তু বোনাস আর পাইনি। মে দিবসেও কাজ করেছি, তার টাকাও পাইনি।

শ্রমিকরা বলছেন, বুরজান চা-কোম্পানির অধীনে প্রায় আড়াই হাজার শ্রমিকের বেতন-রেশন ও বোনাস বকেয়া পড়েছে। ফলে শ্রমিক ও তাদের ছেলে-মেয়েদের খেয়ে-না খেয়ে দিন পার করতে হচ্ছে। সন্তানদের পড়ালেখার খরচ চালানো সম্ভব হচ্ছে না। বারবার বললেও মলিকপক্ষ বেতন দেবে দেবে বলে সময় পার করছে।

জানতে চাইলে বুরজান চা বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, কেবল চা শ্রমিক নয়, আমরা কর্মকর্তা-কর্মচারীরাও কেউ বেতন-বোনাস পাইনি। কারণ বাগানগুলো ক্ষতির মধ্যে রয়েছে। আমরা কৃষি ব্যাংকে ঋণের জন্য যোগাযোগ করেছি। আশা করি দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৫ দিন আগে