প্রতিবেদক, রাজনীতি ডটকম

সুনামগঞ্জের সুরমা নদীতে নৌকাডুবে মা-মেয়েসহ ৩ জন নিখোঁজের প্রায় ৫৮ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে ভোজনারপার গ্রামের উদনার চর এলাকা থেকে মানসিক প্রতিবন্ধী জোছনা বেগমের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জোছনা বেগম দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের আইন উদ্দিনের স্ত্রী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ছোট খেয়া নৌকায় উপজেলার আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নারী ও শিশুসহ ৭ জন আজমপুর খেয়াঘাট এলাকায় সুরমা নদী পার হচ্ছিলেন। এসময় প্রচণ্ড স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান চালিয়ে শিশুসহ ৪ জনকে উদ্ধার করে। তবে নিখোঁজ ছিলেন ৩ জন। তাদের মধ্যে জোছনা বেগমের লাশ রাতে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও দুজন। এরা হলেন, নিহত জোছনা বেগমের সন্তান এক বছর বয়সী শিশু ময়না ও গুলো বিবি (৭০)।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান। তিনি বলেন, মঙ্গলবার সকালে নদী পারাপারের সময় প্রচণ্ড স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। সেদিনই খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয়দেরকে নিয়ে ৪ জনকে জীবিত উদ্ধার করি। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ৩ জন নিখোঁজ ছিলেন। তাদে্র সন্ধানে উদ্ধার অভিযান চালিয়েও পাওয়া যায়নি। রাতে গ্রামের স্থানীয়রা লাশ ভেসে উঠার খবর দিলে নৌপুলিশকে বিষয়টি জানানো হয়। তারা মরদেহটি উদ্ধার করে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে