সাবেক কৃষিমন্ত্রীসহ শ্রীমঙ্গল আ. লীগ নেতাদের বিরুদ্ধে ২ মামলা

মৌলভীবাজার প্রতিনিধি

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গল আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে এই দুটি মামলা করা হয়।

পৃথকভাবে মামলা দুটি করেন শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহরতলির কালিঘাট সড়ক এলাকার বাসিন্দা আব্দুল জব্বার ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র একই এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন।

দুই মামলায় সাতবারের সাবেক এমপি ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ আলী, সহসভাপতি ডা. হরিপদ রায়, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আওয়ামী লীগ নেতা আকরামুল হক সোহাগ, আবিদ হোসেন তানভীর, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি কায়েস আহমেদ, কৌশিক ভট্টাচার্য্য, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল দাস, আবু বক্কর সিদ্দিক সুমন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম সোহাগ, আওয়ামী লীগের নেতা বেলায়েত হোসেন, বদরুল আলম শিপলু, মো. শাহজাহান মিয়া, মামুন আহমেদ, আকবর হোসেন শাহিন, ছাত্রলীগ নেতা কায়েছ আহমেদ, মোশাহিদ মিয়া, মো. সাইদুর রহমাস সুজাদ, আইবুর রহমান আকাশ, আজিজুর রহমান নাঈম, মো. আজমান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ দেব জুয়েল, শেখ নোমান, কাউসার আলী, হারুনুর রশিদ, ফয়সল আলী, সজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, কৃষকলীগ নেতা শহীদ মিয়া, জুবায়ের আহমেদ, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মিয়া, যুবলীগের সাদিকুল ইসলাম, মো. আজমান মিয়া ও আইবুর রহমান আকাশ।

এ ছাড়া মামলা দুটিতে শতাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বাদীরা মামলার এজাহারে অভিযোগ করেন, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারের গণহত্যার প্রতিবাদে কর্মসূচি চলাকালে কৃষিমন্ত্রীসহ স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতাদের হুকুমে ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র নেতাকর্মীরা হামলা, জখম, বাড়িঘর ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণলংকার লুটপাট করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে