সিলেট ব্যুরো

সিলেটে ও ভারতে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হওয়ায় শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকেই সিলেটে কমতে শুরু করেছিল নদনদীর পানি। নদ-নদীর পানি কমার ধারা আজও অব্যাহত আছে। শনিবার (২৪ আগস্ট) দুপুর পর্যন্ত কুশিয়ারা নদীর পানি চার পয়েন্ট বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হলেনও সিলেটের সব নদনদীর পানি কমতে শুরু করেছে।
এদিকে শনিবার সকাল থেকে সিলেটে আকাশের একাংশে ছিল কালো মেঘ এবং অপরাংশে ছিল প্রখর রোদ। আকাশে কালো মেঘ থাকলেও বিকাল পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি সিলেটে। এদিকে সকাল ৬টা থেকে তিন ঘণ্টা পর পর সিলেটর প্রায় সব নদীর পানি ২ থেকে ৬ সেন্টিমিটার করে কমছে।
সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত) বৃষ্টিপাত হয়েছে ৩ দশমিক ৪ মিলিমিটার।
ভারতের আবহাওয়া বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত) ভারতের চেরাপুঞ্জিতে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের শনিবার দুপুরের তথ্য মতে, সিলেটের সুরমা, কুশিয়ারা সারি নদী, সারিগোয়াইন, পিয়াইন (ডাউকি) নদী, ধলাইসহ সব নদনদীর পানি কয়েক সেন্টিমিটার করে কমছে। কবে কুশিয়ারা নদীর চার পয়েন্টে এখনো পানি বিপৎসীমার উপরে রয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ৩টায় কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে পানি বিপৎসীমার ১২সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৮০ সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, গত শুক্রবার থেকে সিলেট এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হয়েছে। যার ফলে সিলেটের সবকটি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। কুশিয়ারা নদীর অমলশিদ, শেওলা ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও সব নদ-নদীর পানি কমছে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে