মৌলভীবাজারে আ. লীগের ১৫৫ নেতার নামে মামলা

মৌলভীবাজার প্রতিনিধি

এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলববৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা, সহিংসতা ও উসকানির অভিযোগে মৌলভীবাজার সদরে ১৫৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজারের সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার বাদী হয়ে বুধবার (১৪ আগস্ট) রাতে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মৌলভীবাজার মডেল থানা সূত্র জানা গেছে, জেলার প্রভাবশালী বহু আওয়ামী লীগ নেতার নামও এই তালিকায় রয়েছে। স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে বিভিন্ন উপজেলার পর্যায়ের এক সময়ের ক্ষমতাধর নেতাদের নামও এখানে উঠে এসেছে।

মামলার এজহারে আসামি করা হয়েছে এমন আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরা হলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জিল্লুর রহমান, মৌলভীবাজার পৌরসভা বর্তমান পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, বর্তমান মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সৈয়দ সেলিম হক, জেলা আওয়ামীলীদের সাংগঠনিক সম্পাদক এড. রাধাপদ দেব সজল প্রমুখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৪ আগস্ট রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের চৌমোহনা, কোর্ট রোড, সেন্ট্রাল রোড, শমশেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার ওপর হামলা চালায় অভিযুক্তরা। এসময় তাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হলে অনেকেই হতাহত হন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

২১ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

৩ দিন আগে