মৌলভীবাজার প্রতিনিধি

বন্যা পরিস্থিতির কারণে জেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত রয়েছে। বন্যার কারণে এসব প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরীক্ষা স্থগিত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৭টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও ১৫টি মাদরাসা। এরমধ্যে বেশিরভাগই বন্যাকবলিতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
জেলা শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, মৌলভীবাজারে মোট ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার কারণে ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরমধ্যে মৌলভীবাজার সদরে রয়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনগর উপজেলায় দুটি, বড়লেখা উপজেলায় ১৫টি, জুড়ী উপজেলায় সাতটি এবং কুলাউড়ায় দশটি।
এদিকে বন্যার কারণে কার্যক্রম বন্ধ হওয়া ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পনেরটি ব্যবহৃত হচ্ছে বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে। এসব প্রতিষ্ঠান বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে