ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই হাতকড়া পরা অবস্থায় পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে গেছেন এক ওয়ারেন্টভুক্ত আসামি।
শুক্রবার (০৪ জুলাই) রাতে ঘটে যাওয়া এ ঘটনার পর তাকে পুনরায় ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। পালিয়ে যাওয়া আসামির নাম ফরিদ হোসেন (২৮)। তিনি কোটচাঁদপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, কোটচাঁদপুর থানার একটি মামলায় ফরিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় একটি বাজারসংলগ্ন স্কুলের পেছন থেকে তাকে আটক করে সাবদারপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
তবে রাতেই হাতকড়া পরা অবস্থায় তিনি পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ। শনিবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কুদ্দুসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, “ফরিদ হোসেন নামের একজন আসামি হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়েছেন বলে জানতে পেরেছি। তবে তিনি কোন মামলার আসামি, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারছি না। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
রাজনীতি/আরআইআর

পানিসম্পদমন্ত্রী বলেন, "দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও শান্তির জন্য আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন, সংগ্রাম ও লড়াই করেছি। দেশের মানুষ যাতে শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে, বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।"
১ দিন আগে
‘সরকার এরই মধ্যে বিভিন্ন খাল ও নদী খনন কর্মসূচি শুরু করেছে। নেত্রকোনার বেশ কিছু হাওরের তলদেশ ভরাট হয়ে গেছে। এসব হাওরের তলদেশ খনন করা প্রয়োজন। এ ছাড়া ধনু নদ খনন করার একটা দাবি উঠেছে এ বিষয়টাও আমাদের পরিকল্পনায় আছে। মা মাছ এবং পোনামাছ যাতে মারা না পড়ে এসব বিষয়ে আইনের যথাযথ প্রয়োগ করা হচ্ছে।’
১ দিন আগে
মোটরসাইকেলে করে বিয়েবাড়ির পথে রওয়ানা হয়েছিলেন প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। সামনে বসে ছিল তার পাঁচ বছর বয়সী ছেলে বন্ধন চন্দ্র রায়, পেছনে বাবা নির্মল চন্দ্র রায় (৭৫)। বিয়ে বাড়ি আর পৌঁছানো হয়নি তাদের। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনজনই।
১ দিন আগে
পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে তারা বৃহস্পতিবার সকালে কলেজ ফটকের সামনে কান্নায় ভেঙে পড়ে। মনিমুক্তা জানায়, এইচএসসির নির্বাচনি (টেস্ট) পরীক্ষায় তারা দুজন দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। এ কারণে কলেজ কতৃপক্ষ তাদের ফরম পূরণের সুযোগ দেয়নি।
১ দিন আগে