নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পিয়নের প্রতারণার শিকার হয়েছে ওই কলেজেরই দুই শিক্ষার্থী। নির্বাচনি পরীক্ষা তথা টেস্টে অকৃতকার্য হয়ে তারা ওই পিয়নকে দিয়ে এইচএসসির ফরম পূরণ করে। কিন্তু শেষ পর্যন্ত আর প্রবেশপত্র আসেনি, তাদের কেউই অংশ নিতে পারেনি এইচএসসি পরীক্ষায়।
বৃহস্পতিবার (২ জুলাই) সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এ পরীক্ষাতে বসার জন্যই পিয়নকে দিয়ে ফরম পূরণ করেছিলেন নান্দাইল শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থী মনিমুক্তা আক্তার ও ইসমাত আরা বেগম।
পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে তারা বৃহস্পতিবার সকালে কলেজ ফটকের সামনে কান্নায় ভেঙে পড়ে। মনিমুক্তা জানায়, এইচএসসির নির্বাচনি (টেস্ট) পরীক্ষায় তারা দুজন দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। এ কারণে কলেজ কতৃপক্ষ তাদের ফরম পূরণের সুযোগ দেয়নি।
মনিমুক্তার ভাষ্য, কলেজের পিয়ন মো. শাহাজাহান তাদের দুজনকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাধ্যমে ফরম পূরণ করে প্রবেশপত্র জোগাড় করে দেওয়ার আশ্বাস দেন। তবে শর্ত দেন, বিষয়টি কলেজের কাউকে জানানো যাবে না। পিয়ন শাহজাহান দুই শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণ ও প্রবেশপত্র এনে দেওয়া বাবদ ২২ হাজার ৪০০ টাকা নেন।
পরীক্ষার আগে অন্য সহপাঠীরা প্রবেশপত্র পেলেও মনিমুক্তা আক্তার ও ইসমাত আরার নামে কোনো প্রবেশপত্র আসেনি। বিষয়টি জানতে পেরে দুই শিক্ষার্থী পরীক্ষার আগের দিন বুধবার (১ জুলাই) শাহজহানের কাছে যায়। তখনো পিয়ন শাহজাহান তাদের আশ্বাস দিয়ে বলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে লোক পাঠানো হয়েছে। প্রবেশপত্র চলে আসবে।
এই আশ্বাস পেয়ে মনিমুক্ত ও ইসমাত বৃহস্পতিবার সকালে প্রবেশপত্র নিতে নান্দাইল শহিদ স্মৃতি আদর্শ কলেজ গেটের ফটকে গিয়ে শাহজাহানকে মোবাইল ফোনে কল দেয়। বারবার ফোন দিয়েও শাহজাহানের সাড়া না পেয়ে তারা কান্নায় ভেঙে পড়ে। পরীক্ষা শেষ হওয়ার পর পিয়ন শাহাজাহানকে কলেজে গিয়ে খোঁজ করে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে বারবার কল করেও সাড়া পাওয়া যায়নি।
মণিমুক্তার বাবা আনোয়ার হোসেন সড়কে ইজিবাইক চালান। তিনি বলেন, আমি পড়ালেখা করতে পারিনি, কিন্তু পড়ালেখার দাম বুঝি। এ জন্য মেয়ের পেছনে টাকা খরচ করতে দ্বিধা ছিল না। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের একজন পিয়ন ছাত্রীদের সঙ্গে প্রতারণা করতে পারে, তা ভাবতে পারিনি। পিয়ন শাহজাহানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হক বলেন, ‘শাহজাহান আমাদের কলেজের পিয়ন। কিন্তু সে তো পরীক্ষার্থীদের ফরম পূরণ করে প্রবেশপত্র এনে দেওয়ার মতো কেউ না।’ তবু এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ইউএনও ফাতেমা জান্নাত বলেন, ‘ওই ছাত্রীরা বোকার মতো কাজ করেছে। পিয়নকে টাকা দেওয়া ঠিক হয়নি।’ পিয়নের নামে অভিযোগ করতে দুই শিক্ষার্থীকে পরামর্শ দেন ইউএনও।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে