যবিপ্রবিতে শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষ: আহত ৫

যশোর প্রতিনিধি
সড়কে টায়ার জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে চলা দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর বিশ্ববিদ্যালয় এলাকার আমবটতলা মোড়ে যশোর–চৌগাছা সড়কে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বরাতে জানা যায়, সন্ধ্যায় যবিপ্রবির এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ে একটি ফটোকপি দোকানে গেলে দোকানদার তাকে উত্ত্যক্ত করে। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষার্থী দোকানদারকে মারধর করেন। পরে মোড়ের অন্যান্য দোকানদার উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষ সড়কে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়।

ঘটনার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এসে মূল ফটকের সামনে সড়কে টায়ার ও বেঞ্চে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। এতে যশোর–চৌগাছা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে ফাঁড়ি ও থানা পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বলে জানতে পেরেছি। অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর কেউ আছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতা নিতে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আহতের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদা না পেয়ে সাবেক এমপির বাড়িতে গুলি

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন, সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি মুজিবের বাড়ির পেছন থেকে সন্ত্রাসীরা গুলি করেছে। আমাদের ফোর্স ছিল বাড়ির সামনের অংশে। গুলি করে কয়েক সেকেন্ডের মধ্যে তারা পালিয়ে যায়। আমরা তাদের শনাক্ত করা চেষ্টা করছি।

৩ দিন আগে

দলীয় কর্মীদের হাতে বিএনপি নেতা খুন, ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীর চারঘাট উপজেলায় দলীয় কোন্দলের জেরে কর্মীদের হাতে বিএনপি নেতা এরশাদ আলী (৬৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

৩ দিন আগে

সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন হবে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন করা হবে। নগরীর উন্নয়নে স্থানীয় জনগণ ও বিএনপির নির্বাচিত চারজন সংসদ সদস্যকে নিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে।

৩ দিন আগে

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ের ধ্বংসস্তূপে আ.লীগের উদ্বোধনী ব্যানার

২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েক দফায় গুঁড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের ধ্বংসস্তূপের সামনে হঠাৎ একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। রাতের আঁধারে কে বা কারা ব্যানারটি টানিয়ে রেখে যায়। পরে শনিবার দুপুরে সেটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের

৩ দিন আগে