পুড়িয়ে দিল স্বেচ্ছাসেবক দল

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ের ধ্বংসস্তূপে আ.লীগের উদ্বোধনী ব্যানার

রাজশাহী ব্যুরো

২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েক দফায় গুঁড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের ধ্বংসস্তূপের সামনে হঠাৎ একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। রাতের আঁধারে কে বা কারা ব্যানারটি টানিয়ে রেখে যায়। পরে শনিবার দুপুরে সেটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

ব্যানারটিতে লেখা ছিল—‘বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা কার্যালয় শুভ উদ্বোধন করা হলো’।

নগরীর কুমারপাড়া এলাকায় ভাঙা কার্যালয়ের সামনে এটি টানানো হয়। শনিবার সকালে বিষয়টি সবার নজরে এলে এলাকায় হৈচৈ শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর রাজশাহী মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু। তারা ব্যানারটি টেনে ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

শামসুল আলম মিলু বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে ব্যানার টানানো দেখতে পাই। পাশেই একটি ক্যামেরার দোকান রয়েছে। সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে কারা ব্যানারটি লাগিয়েছে তা জানার চেষ্টা করি। ফুটেজে দুই-তিনজনকে দেখা গেছে, তবে তাদের চেহারা স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, পরে আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা ব্যানারটি ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, রাতের আঁধারে কে বা কারা ব্যানারটি টানিয়ে রেখে যায়। পরে সেটি পুড়িয়ে ফেলার ঘটনা ঘটে। কারা ব্যানারটি লাগিয়েছে বা কারা পুড়িয়েছে, তা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কবরস্থান নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রামের মানুষ

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

২০ ঘণ্টা আগে

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

২০ ঘণ্টা আগে

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

২১ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১ দিন আগে