সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন যাত্রী।

শুক্রবার (৭ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার নলকা ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৮ আগস্ট) সকালে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস নলকা ওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। আহত হয় আরও কমপক্ষে ১২ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement