শেরপুরে এনসিপির সমাবেশর প্রস্তুতি সম্পন্ন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুরে সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে । শহরের থানা মোড় শহীদ স্কয়ারে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

এনসিপি শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী মো. লিখন মিয়া বলেন, সমাবেশ সফল করতে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ্য আজকের সমাবেশে ৮ থেকে ১০ হাজারের বেশি জনসমাগম করার।

রোববার (২৭ জুলাই) সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে শেরপুরে। তার মধ্যে তাদের প্রস্তুতি চলছে।

সমাবেশস্থলে দেখা গেছে, মঞ্চ তৈরি, শব্দ পরীক্ষা, ব্যানার টানানোর কাজ করছেন অনেকেই। ঘটনাস্থলে শেরপুর সদর থানা পুলিশের টিম উপস্থিত রয়েছেন।

প্রধান সমন্বয়কারী মো. লিখন মিয়া বলেন, নেতারা বর্তমানে নেত্রকোণা সমাবেশ করছেন। সেখান থেকে সড়ক পথে শেরপুরের নকলা পাইস্কা মোড়ে থেকে দুপুর ২টার দিকে নেতাদের অভ্যর্থনা জানানো হবে। শেরপুর শহরে শহীদ এবং আহতদের পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে শহীদ মাহাবুব চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে পথযাত্রা শুরু হবে। এরপর থানা মোড় শহীদ স্কয়ার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে