লালমনিরহাট প্রতিনিধি

বাংলাদেশ-ভুটান ট্রানজিটশিপ পণ্যের ব্যবসা শুরু হয়েছে৷ বুড়িমারী স্থলবন্দর হতে ভারতের বন্দর ও সড়ক ব্যবহার করে সাড়ে ৬ হাজার কেজি পণ্য গেল ভুটানে। এতে বাংলাদেশের আয় এক লাখ টাকার বেশি। নতুন এই বাণিজ্যে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা উচ্ছ্বাসিত।
ভারতে ৫ দিন ট্রানজিট বন্ধ ছিল। ফলে চার দিন অপেক্ষায় থাকতে হয় থাইল্যান্ড হতে ট্রানজিট কার্গোয় আসা ট্রাকটি। অবশেষ পহেলা ডিসেম্বর ভারত বাংলাদেশ ট্রানজিট চুক্তির আওতায় ভারতের সড়ক পথ ও চ্যাংরাবান্ধা বন্দর ব্যবহার করে ভুটান গেল ট্রানজিট পণ্যের ট্রাক। এতে করে ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হয়। নতুন এই ট্রানজিট চালু হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ উচ্ছ্বাসিত। সাড়ে ৬ হাজার কেজি এই ছয় ধরনের পণ্য বিস্কুট, ফলজুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু।
২০২৩ সালে মার্চ মাসে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট কার্গো চুক্তির প্রটোকল স্বাক্ষর হয়। ২৪ সালের মার্চ মাসে প্রথম চালান আসার কথা ছিল কিন্তু বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হলে বিলম্ব হয়। চালানটি দুই মাস আগে থাইল্যান্ড হতে চট্টগ্রাম বন্দরে আসে। পরে সড়ক পথে ৫ দিন আগে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আসে। গত ২২ ও ২৩ নভেম্বর ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসেন। সেই সময় দুই দেশের মধ্যে পুনরায় সুসম্পর্ক গড়ে উঠে। যার ফলশ্রুতিতে এই ট্রানজিট কার্গো চালু হয়।
বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে, থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দর হয়ে আসা ভুটানের পণ্য পরিবহনের প্রথম ‘ট্রায়াল রান’ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বুড়িমারী স্থলবন্দরে এসে পৌঁছানোর চার দিন পর ভুটানের উদ্দেশ্যে বুড়িমারী স্থলবন্দর ছেড়ে যায়।
গত রবিবার বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ, ভারত ও ভুটানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রাকটি বুড়িমারী স্থলবন্দর থেকে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে পৌঁছায়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ভুটানে যাবে ট্রাকটি।
স্থানীয় ব্যবসায়ী সামীম আহম্মদ জানান, দীর্ঘ এক বছর ধরে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আনা-নেওয়ায় কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়। এতে করে বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর প্রভাব পড়ে ছিল। ভুটানের সঙ্গে বাণিজ্য শুরুর ফলে বন্দরে আবার বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
একটি সূত্রের দাবি, ভুটান তাদের ট্রানজিট পণ্য পরিবহনের প্রথম ‘ট্রায়াল রান’ শুরু করে ৫ দিন আগে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে প্রথম চালান আসে। কিন্তু সে সময় ভারতে ৫ দিনের জন্য সকল ধরনের ট্রানজিট কার্গো বন্ধ রাখে। এ কারণে প্রথমেই বড় ধরনের জটিলতায় পড়েছিল। তবে এতে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২০২৩ সালের ২২ মার্চ স্বাক্ষরিত চুক্তি ও প্রটোকলের আওতায় এই পরীক্ষামূলক চালান সফলভাবে ভুটানে পৌঁছানোয় বুড়িমারী স্থলবন্দরে ব্যবসার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের লোড-আনলোড, সিএন্ডএফ এজেন্টদের কার্যক্রম, গুদাম ভাড়া-সব মিলিয়ে বন্দরে আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার (শুল্ক) মো. দেলোয়ার হোসেন জানান, গত শুক্রবার থেকে তিন দেশের সাপ্তাহিক ছুটি এবং ভুটানের আমদানিকারকদের অনুমোদনের কাগজে বুড়িমারী স্থলবন্দর লেখা থাকলেও ভারতের স্থলবন্দরের নাম উল্লেখ না থাকায় জটিলতা তৈরি হয়।
বাংলাদেশের সড়ক ও বন্দর ব্যবহার করে ভুটানের আমদানি কার্যক্রম চলমান থাকলে বুড়িমারী স্থলবন্দর ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি জানান।

গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২০ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় জখমের চিহ্ন থাকা এবং বাসা থেকে টাকা ও দুটি মুঠোফোন না পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
১ দিন আগে
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে চারটার দিকে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের সাতশৈয়া গ্রামের মাহবুব মল্লিকের বাড়িতে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে আহতদের স্থানীয় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ দিন আগে
গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য জামগড়া এলাকার চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজন হলেন— দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুড়া পাকপাড়ার নাজমা আক্তার (৩৩) ও তার স্বামী নিশা পলাশবাড়ী এলাকার আলমগীর হোসেন (৪২)।
১ দিন আগে