রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ জন। বর্তমানে সাসপেক্টেড হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫৩ জন। চলতি মৌসুমে এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন মোট ৫৫৯ জন রোগী।
এদিকে, চলতি মৌসুমে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে।
ডা. শংকর কে বিশ্বাস বলেন, সম্প্রতি হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সময়মতো টিকাদান ও জনসচেতনতা না বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।

ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।
১৪ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
১ দিন আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উলটে আট যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
১ দিন আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি, ক্ষমতার অপব্যবহার, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে কর্ম
১ দিন আগে