রাজশাহীতে সিল মারা ব্যালট নিয়ে ফেসবুকে ছাত্রলীগ নেতার ছবি পোস্ট

রাজশাহী ব্যুরো

সিল মারা ব্যালট পেপার নিয়ে বুথের মধ্যেই সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ওমর ফারুক ফারদিন নামে ছাত্রলীগের এক সাবেক নেতা। পোস্টে তিনি লিখেন, 'এলাকায় শ্বশুর দায়িত্বে🤣, আমরা বাপের ভুমিকা পালন করছি। আল্লাহ ভরসা।'

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) চলমান রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার ভোট চলাকালে পবা উপজেলা নির্বাচনের একটি কেন্দ্রে এই ঘটনা ঘটে।

ফেসবুকে পোস্ট দেওয়া ওমর ফারুক ফারদিন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)। তিনি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামের বাসিন্দা। সকালে তিনি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ভোট দিতে ঢোকেন। এরপর বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফিও তোলে তা নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দেন। পোস্টটি দ্রুত ভাইরাল হলে রাজশাহীজুড়ে সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে তিনি পোস্টটা সরিয়ে নেন।

এর আগে, ভোটকেন্দ্রে বুথের মধ্যে সিল দেওয়া ব্যালট নিয়ে তুলা সেলফি ফেসবুকে নিজের প্রোফাইলে পোস্টকালে জেলা ছাত্রলীগের সাবেক নেতা ওমর ফারুক ফারদিন ক্যাপশন হিসেবে লিখেন- ' এলাকায় শ্বশুর দায়িত্বে🤣, আমরা বাপের ভুমিকা পালন করছি। আল্লাহ ভরসা।'

দ্রুত ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা হয়ে যায়, ছবিটি বুথের ভেতরই তোলা। এছাড়া, হাতে থাকা ব্যালটে আনারস প্রতীকে সিল দেওয়া। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু।

বুথের ভেতর সিল মারা ব্যালটসহ ফেসবুকে ছবি পোস্ট দেওয়ার বিষয়ে জানতে ওমর ফারুক ফারদিনকে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে পবা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি কিছুক্ষণ আগেই আমার নজরে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে খোঁজ নেওয়া হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৬ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৭ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২০ ঘণ্টা আগে