রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীদের ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। এ জন্য রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নিচ্ছেন তারা। অথচ তাদের মজুরি হাসপাতাল কর্তৃপক্ষই দিয়ে থাকে।
আজ বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পেয়েছে। অভিযানে অ্যাম্বুলেন্স ভাড়াসহ ওষুধ বিতরণেও নানা অনিয়ম ধরা পড়েছে বলে জানা গেছে।
দুদক সূত্রে জানায়, রামেক হাসপাতালের আউটডোর ডিসপেনসারির ফার্মাসিস্ট ইনচার্জ রফিকুল ইসলামের বিরুদ্ধে এক লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। অভিযোগে বলা হয়, তার প্রস্তুত করা শর্ট স্লিপে ওষুধের তালিকা ও খরচের সঙ্গে বাস্তব বিতরণে গরমিল রয়েছে। এ ছাড়া মেইন স্টোরের ফার্মাসিস্ট মীর শহিদুল ইসলামের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ উঠে আসে। বিষয়টি যাচাইয়ে দুদকের সহকারী পরিচালক আমির হোসাইনকে প্রধান করে চার সদস্যের একটি টিম গঠন করা হয়। অভিযান দলের অন্যরা হলেন- দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক, ইসমাইল হোসেন ও উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমান।
অভিযান শেষে আমির হোসাইন বলেন, ‘আমরা হাসপাতালের স্টোর রুমের নথিপত্র পর্যালোচনা করেছি। ট্রলি পরিচালনায় দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের অনিয়ম লক্ষ্য করেছি। হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে আউটসোর্সিং কর্মী হওয়া সত্বেও তারা অনেকেই জরুরী বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান। সে সময় তারা রোগীর স্বজনদের নিকট থেকে ২০০ থেকে কোনো কোনো সময় ৫০০ টাকা পর্যন্ত আদায় করেন। এটা অন্যায়। অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগী ও মৃতদের স্বজনদের নিকট থেকে হাজার হাজার টাকা বাড়তি ইনকাম করেন। কমিশনে প্রতিবেদন দেওয়া হবে, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, ‘আউটসোর্সিং কর্মীরা মাসে ৪ হাজার টাকা পান। রোগীর স্বজনরা খুশি হয়ে দিলে টাকা নেন। এটা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিব বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।’
তবে ওষুধ সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের অভিযোগ নতুন কিছু না। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি না।’

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে