শিক্ষকের মেয়েকে যৌন হয়রানি, রাবির সেই চিকিৎসক চাকরিচ্যুত

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষিকার অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোরীকে যৌন হয়রানির দায়ে মেডিকেল সেন্টারের উপপ্রধান ডা. রাজু আহমেদকে চাকরিচ্যুত করা হয়েছে।। বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (৩ জুন) রাতে নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যৌন হয়রানির অভিযোগ ডা. রাজুর বিরুদ্ধে তদন্ত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ৩০ অক্টোবর রাতে নগরীর তালাইমারীর আমেনা ক্লিনিকে দাঁতের চিকিৎসাকালে ডা. রাজুর বিরুদ্ধে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। ঘটনাস্থলেই ভুক্তভোগীর মা ও স্থানীয়রা তাকে মারধর করেন। সেদিনই নগরীর বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা (বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা)।

এ ঘটনায় ডা. রাজুর স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে কয়েক দফা আন্দোলন হয়। পূর্বেও তার কাছে এমন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেন শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে গত বছর ৫ নভেম্বর তাকে সাময়িক বহিষ্কার করা হয় এবং অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন ও নিপীড়ন নিরোধ সেল।

জানুয়ারিতে এ মামলায় জেলেও যান ডা. রাজু। এদিকে তদন্তে অভিযোগের সত্যতা পান কমিটি। ফলে অভিযুক্তকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেন তারা। গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ডা. রাজুকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তদন্ত কমিটি গঠিত হয়। প্রতিবেদনের সার্বিক পর্যালোচনা শেষে স্থায়ী বহিষ্কারের পক্ষে মত দেয় এই কমিটি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৭ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২০ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে