জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাবি ছাত্রদলের বৃক্ষ রোপণ

রাজশাহী ব্যুরো

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ সোমবার (৩ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন সাবেক মেয়র ও জাতীয়তাবাদী দল বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

আরও উপস্থিত ছিলেন, রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল রহমান শফিক, শাকিলুর রহমান সোহাগ, আহসান হাবিব, মারুফ হোসেন, এম তাহের রহমান এবং সদস্য তাকবির আহমেদ ইমন।

এসময় ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন পরিবেশ ও কৃষি বান্ধব নেতা ছিলেন। যার অনুপ্রেরণায় দেশপ্রেম ও আদর্শকে লালন করেই আমরা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আঙ্গিনায় ফল ও ঔষধী গাছ লাগিয়েছি। এই বর্ষা মৌসুমে আমাদের প্রায় ৫০০ এর অধিক বৃক্ষরোপণ করার লক্ষ্য রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৭ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২০ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে