বাগমারায় আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় সাগর প্রামানিক (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার গভীর রাতে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকা থেকে র‌্যাব-৫–এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেপ্তার সাগর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকারই বাসিন্দা। ঘটনার পর তিনি আত্মগোপনে ছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের প্রাথমিক তথ্যে জানা যায়, গত ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি আবদুর রাজ্জাককে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হলে বাজারের লোকজন আমিনুলকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাকে হেফাজতে নিলেও পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। এ সময় ১০০০/১২০০ বিক্ষুব্ধ মানুষ পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্য আহত হন।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ঘটনার পর বাগমারা থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার তদন্তে নেমে র‌্যাব এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে অন্যতম আসামি সাগর প্রামানিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অভিযুক্ত সাগরকে আইনি প্রক্রিয়া শেষে বাগমারা থানায় হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছে র‌্যাব।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১ দিন আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

২ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

২ দিন আগে