চাঁপাইনবাবগঞ্জে মাদরাসার দুই শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
নুরানি হাফিজিয়া মাদরাসা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি আবাসিক মাদরাসার দুই শিশু শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (১৬ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হতে পারে।

মৃত শিশুরা হলেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)।

জানা যায়, ডুবার মোড় শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ও বমি করতে শুরু করে। এ সময় মাদরাসা কর্তৃপক্ষ তাদেরকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল আলিম বলেন, ভোররাত সাড়ে ৩টার দিকে দুইজন বাচ্চাকে মাদসারা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে জামিলা নামক বাচ্চাটি মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। তানিয়ার পায়ে দাগ ছিল এবং জমিলার গায়ে হলুদভাব দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সাপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।

মাদরাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদরাসায় ১৩ জন ছাত্রী এক সঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, মধ্যরাতের দিকে মাদরাসায় থাকা অবস্থায় তাদের বমি হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

২ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে