রাজশাহী ব্যুরো

রাজশাহীতে দুইটি ওয়ান শুটারগানসহ রাকিবুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার দুপুরে র্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার রাকিবুল ইসলাম গোদাগাড়ী উপজেলার ফরজপুর এলাকার হাবিলের ছেলে। তিনি অস্ত্র কারবারি বলে জানিয়েছে র্যাব।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল জানতে পারে গ্রেপ্তার রাকিবুল গোদাগাড়ী থেকে মাদকদ্রব্যসহ ব্যাটারিচালিত ইজিবাইকে রাজশাহী নগরীর দিকে আসছে। খবর পেয়ে র্যাবের দল দামকুড়া থানার নতুন কসবা আন্ধারকোটা মোড়ে চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করে। এসময় ওই ইজিবাইক তল্লাশি করে দুইটি ওয়ান শুটারগান ও ২ কেজি ২০০ গ্রাম গান পাউডার উদ্ধার করে।
আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পেশায় ইজিবাইক চালক হলেও আড়ালে একজন কুখ্যাত অস্ত্র কারবারী। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকার অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। এ ঘটনায় নগরীর দামকুড়া থানায় একটি অস্ত্র মামলা দায়ের হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৭ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
২০ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে